editor

প্রকাশিত: 3:08 PM, April 22, 2022

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুই নিয়তি ছিল রফিকুলের !

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুই নিয়তি ছিল রফিকুলের !

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুই নিয়তি ছিল রফিকুলের!

নিজস্ব প্রতিবেদক
সিলেটের ওসমানী উদ্যান ও ড্রিমল্যান্ড পার্কে লোক সমাগম বেশি হয় ‘গেম অব ডেঞ্জার’ নামে রোমাঞ্চকর খেলা দেখার আগ্রহে। সেখানে একটি কাঠের পিঞ্জিরার দেয়ালে তীব্রগতিতে মোটরসাইকেল চালান তিনি। তাঁর এমন সাহসিকতায় হতবাক হন দর্শকরা। মোটরসাইকেলের কসরৎ দেখিয়ে যিনি জীবিকা নির্বাহ করতেন, মোটরসাইলের ওপর যার ছিল অদ্ভুত নিয়ন্ত্রণ সেই রফিকুল ইসলামের (৩৮) মৃত্যু হলো মোটরসাইকেল দুর্ঘটনায়।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরের খাসদবীর পয়েন্টে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি নিহত হন। রফিকুল সিলেট সড়ক উপজেলার সাহেবের বাজার এলাকার মৃত আব্দুস সালামের ছেলে।

স্থানীয় এলাকাবাসী জানান, প্রতিদিনের মতো কর্মস্থল থেকে ফেরার পথে নগরের বড় বাজার হয়ে তার মোটরসাইকেল খাসদবীর পয়েন্টে পৌঁছালে বিপরীত দিকে বিমানবন্দর সড়ক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রফিকুল মারা যান।

রফিকুলের এক সময়ের প্রতিবেশী এবং স্বেচ্ছাসেবি সংগঠন ‘ক্লিন সিলেট’ এর ব্যবস্থাপনা কমিটির প্রধান নাজিব আহমদ অপু কালের কণ্ঠকে বলেন, ‘তিনি নগরের লোহারপাড়া এলাকায় আমার প্রতিবেশী ছিলেন। বছর ছয়েক আগে শহরতলীর সাহেবের বাজারে বাড়ি বানিয়ে সেখানে চলে গেছেন। ছোটবেলা থেকেই দেখে আসছি দক্ষতার সঙ্গে তাকে মোটরসাইকেল চালাতে, স্কেটিং করতে। দুটি কাজেই তিনি এত দক্ষ ছিলেন-মনে হতো এগুলো তার শরীরেরই অংশ। ’ তিনি আক্ষেপ করে বলেন, ‘কে ভেবেছিল এই মোটরসাইকেল দুর্ঘটনায়ই তিনি মারা যাবেন! বিষয়টা খুব মর্মান্তিক। ’

নগরের আম্বরখানার ব্যবসায়ী নাজিকুল রানা বলেন, ‘পার্কের দেয়ালে মোটরসাইকেল চালানোর সময় তাকে দুর্র্ধষ দেখালেও রাস্তায় তিনি খুব আস্তে ধীরে মোটরসাইকেল চালাতেন এবং দুর্ঘটনার সময় তিনি ৮০ সিসির গাড়ি চালাচ্ছিলেন। ’

দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির। তিনি বলেন, ‘দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হন। আহত হয়েছেন আরো দুজন। ঘটনাস্থল থেকে হতাহতের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে