editor
প্রকাশিত: 3:48 PM, April 22, 2022

মাগফিরাতের শেষ দিনে নগরীর মসজিদে মসজিদে বাদ জুম্মা মুসল্লিদের কান্না
নিজস্ব প্রতিবেদক
পবিত্র রমজানের মাসের মাগফিরাতের শেষ দিন ও মুসলামনদের সাপ্তাহিক ঈদের দিন জুম্মা ছিল আজ। মাগফিরাতের শেষ দিন হওয়ায় নগরীর মসজিদগুলোতে ছিল মুসল্লিদের ঢল। শহর থেকে শহরতলীর সবগুলো মসজিদে ছিল মুসল্লিদের ভিড়। তিল ধারণের স্থান ছিল না মসজিদগুলোতে। নামায শেষে দোয়ার সময় কান্নায় ভেঙ্গে পড়েন সকলে।
আজ শুক্রবার (২২এপ্রিল) নগরীর সিলেটের শাহজালাল (রহ.) ও শাহপরাণ (রহ.) মসজিদ, পুলিশ লাইন্স মসজিদ, বন্দর কালেক্টরেট জামে মসজিদ, সিলেট কেন্দ্রীয় জামে মসজিদ, খোজারখলা মসজিদ, ভার্থখলা মসজিদে দেখা গেছে মুসল্লিদের ঢল। নামায শেষে দোয়ার সময় আমিন ধ্বনিতে সকলের চোখ দিয়ে অঝোরে পানি পড়তে থাকে।
হযরত শাহজালাল মাজারের মসজিদ করোনা ভাইরাস রোগ মুক্তি কামনা ও গুনাহ মাফের জন্য বিশেষ মোনাজাত করেন দরগাহ মসজিদের ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
মাগফিরাতের রমজানের শেষ জুম্মা ছিল। দেখতে দেখতে রমজান মাস শেষ হতে চলছে। রমজান মাসটি খুবই তাৎপর্যপূর্ণ একটি মাস। এই মাসের এবাদত বন্দেগী আল্লাহরা কাছে অন্য হাজারটা মাসের থেকেও গুরুত্ব বহন করে। এই মাসটিতে সকলেই সংযম করার চেষ্টা করে, চেষ্টা করে আল্লাহর নৈকট্য লাভের। এ মাসের জুম্মার দিনগুলো খুবই গুরুত্বপূর্ণ। অন্য সব জুম্মার চেয়ে এই মাসের জুম্মার দিনে মসজিদে মানুষের ঢল থাকে চোখে পড়ার মতো। নামাজ শুরুর আগেই সব মসজিদ কানায় কানায় ভরে যায়। মসজিদের ভেতরে মুসল্লিদের সংকুলান না হওয়ায় অনেককেই বাইরে নামাজ আদায় করতে হয়।
জুমার দুই রাকাত নামাজ শেষে সিলেটসহ গোটা দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া করা হয় বছরের বাকী দিনগুলোতে যেন পাপ ও অকল্যাণ থেকে মুক্ত থাকা যায়। এসময় সকলের চোখ সজল হয়ে ওঠে। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের তৃতীয় জুমা অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল