editor
প্রকাশিত: 10:37 PM, April 22, 2022

শিক্ষক মালেক আহমেদের স্মরণে সীমান্তিকের শোক সভা
সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জাতীয় পর্যায়ের স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর সাবেক মহাসচিব, সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুল এর সিনিয়র শিক্ষক মোঃ মালেক আহমেদের স্মরণে এক শোকসভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১ এপ্রিল বৃহস্পতিবার বিকালে জকিগঞ্জের কালিগঞ্জ সীমান্তিকের কেন্দ্রীয় কার্যালয় ভবনে সীমান্তিক ও সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলের যৌথ উদ্যোগে শোকসভায় সভাপতিত্ব করেন
সীমান্তিকের চেয়ারপার্সন সফিকুল হক তাফাদার।
শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি সিলেটের ম্যানেজিং ট্রাস্টি ও বিশিষ্ট সমাজসেবী ডক্টর আহমদ আল ওয়ালী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সীমান্তিক সিলেট আঞ্চলিক কমিটির চেয়ারম্যান ও মরহুম মোঃ মালেক আহমেদের ভাই অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ আব্দুল হাই, মানিকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আমিন রিলন, সীমান্তিকের নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান প্রমুখ।
আবু বকর ইকবালের সঞ্চালনায় শোকসভা ও ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিক ইন্টারন্যাশনাল হাইস্কুলের অধ্যক্ষ নজরুল হক তাপাদার। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী মোঃ আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক উদ্দিন চৌধুরী, অধ্যক্ষ আব্দুর রৌফ তাপাদার, শক্তিধর পাল, মোঃ আব্দুস শহীদ, জামাল আহমদ লস্কর, মোঃ ময়নুল হক, এএসএম জাকারিয়া স্বপন প্রমুখ।
শোক সভায় বক্তারা বলেন, মরহুম মালেক আহমেদ একজন শিক্ষক, রাজনীতিক ও সমাজসেবী হিসেবে মৃত্যুর আগ পর্যন্ত দেশ-জাতি ও সমাজের কল্যাণে কাজ করে গেছেন। গরীব-দুঃখী, বঞ্চিত মানুষের সুখে-দুঃখে তিনি সব সময় পাশে থাকতেন। শিক্ষক মালেক আহমেদকে হারিয়ে সমাজ একজন আদর্শবান দেশপ্রেমিককে হারিয়েছেন। এ শূন্যতা পূরণ হওয়ার নয়। বক্তাগণ মালেক আহমেদের কর্মময় জীবনের স্মৃতি চারণ করে মরহুমকে একজন সাদা মনের মানুষ হিসেবে আখ্যায়িত করে তাঁর স্মৃতি ধরে রাখার জন্য সকলের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে মরহুম মোঃ মালেক আহমেদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ইছামতি টাইটেল মাদ্রাসার শিক্ষক মোঃ আব্দুল বাছিত। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন