editor
প্রকাশিত: 8:00 PM, April 26, 2022

মাধবপুরে যুবতীকে ছুরি মেরে হত্যা চেষ্টা
মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা মানিকপুর গ্রামে যুবতীকে ছুরি মেরে হত্যার চেষ্টা মামলা হলেও ঘটনার ৯দিন পরও প্রধান আসামী বখাটে আসাদুর রহমান সুমন (১৮) ও তার সহযোগীদেরকে এখনও গ্রেফতার করতে পারিনি পুলিশ। আসামী পক্ষের লোকজনের হুমকিতে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন ভিকটিমের পরিবার। নারী নির্যাতনের নির্মম ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন ভিকটিমের বাড়িতে গিয়ে তার খোজখবর নিয়েছেন। আশ^াস দিয়েছেন চিকিৎসার। ভিকটিমের মা শাহেনা বেগম জানান, গত ১৭এপ্রিল ভোর রাতে তার মেয়ে সেহরীর সময় টিউবওয়েল থেকে পানি আনতে ঘর থেকে বের হলে সুমন উপর্যপুরি বুকে,হাতে ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে সুমন ও তার সহযোগীরা। এ ঘটনায় থানায় মামলা করার পর আসামীরা তাদেরকে বিভিন্ন ভাবে ভয় ভীতি হুমকি দিয়ে আসছে। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ভিকটিমের বাড়িতে গিয়ে খোজখবর নেওয়ার পাশাপাশি তার চিকিৎসার খরচ বহনের কথা বলে এসেছি । মাধবপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত গোলাম কিবরিয়া বলেন, ভিকটিমের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। মামলার আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান করছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন