editor
প্রকাশিত: 10:51 PM, May 7, 2022

পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই ধর্মীয় সম্প্রীতি রক্ষা সম্ভব : স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ
সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ বলেছেন পারস্পরিক শ্রদ্ধাবোধ থেকেই ধর্মীয় সম্প্রীতি রক্ষা সম্ভব।
তিনি ৬ মে শুক্রবার বেলা সাড়ে ১১টায় রামকৃষ্ণ সেবাশ্রম সেনাপতিটিলা জৈন্তাপুরে নবনির্মিত মন্দির উদ্বোধন ও বিগ্রহ স্থাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সিলেটের বিশিষ্ট সংগীত ও বাচিক শিল্পী প্রদীপ দে’র সঞ্চালনায় অনুষ্ঠিত “বর্তমান সময়ে শ্রীরামকৃষ্ণ ভাব বিনিময়ের গুরুত্ব” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং চিকনাগুল ইউপি’র চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবী অধ্যাপক বিজিত কুমার দে। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) রিপা মণি দেবী, মানব সেবায় নিবেদিত সংগঠন সিলেট বিবেক সভাপতি সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, শ্রীশ্রী সারদা মায়ের বাড়ি দেবপুরের সাধারণ সম্পাদিকা বিনতা দেবী, অবসর প্রাপ্ত শিক্ষক সুজিত ভট্টাচার্য, পৈত্যপাড়া শিববাড়ী নিবাসী সুযোগ চন্দ্র চন্দ, স্থানীয় ইউপি সদস্য অহিদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সেনাপতিটিলা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি রবেন্দ্র পাত্র।
শুরুতে প্রত্যুষে বৈদিক মন্ত্র পাঠ ও ঊষাকীর্ত্তন অনুষ্ঠিত হয়।
পরে মন্দির পরিক্রমা ও বিগ্রহ স্থাপন করেন স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ সহ অতিথিবৃন্দ।
পাত্র সম্প্রদায়ের স্থানীয় শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। দুপুরে মহাপ্রসাদ বিতরণ সম্পন্ন হয়।
বেলা ২টায় শ্রীরামকৃষ্ণের লীলাকীর্তন পরিবেশন করেন হেমেন্দ্র সূত্রধর ও দেবল চন্দ্র দাশ। বিকাল ৩টায় ভক্তিমূলক সংগীতানুষ্ঠানে অংশ গ্রহণ করেন সিলেটের বিশিষ্ট সংগীত শিল্পী পংকজ দেব ও সংগীত নিকেতন সিলেটের শিল্পীবৃন্দ। সন্ধ্যা ৭টায় আরত্রিক ভজনে স্থানীয় পাত্র সম্প্রদায়ের শিল্পীবৃন্দ অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সিলেট সহ স্থানীয় অসংখ্য শ্রীরামকৃষ্ণ ভক্ত ও সজ্জন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন