editor

প্রকাশিত: 8:37 PM, May 11, 2022

১০০০ টাকার লাল নোট ‘অচলের ঘোষণা’ গুজব

১০০০ টাকার লাল নোট ‘অচলের ঘোষণা’ গুজব

১০০০ টাকার লাল নোট ‘অচলের ঘোষণা’ গুজব

ডেস্ক রিপোর্ট
এক হাজার টাকা মূল্যমানের লাল নোট অচলের ঘোষণা ‘গুজব’ বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১১ মে) এক সার্কুলারে এ কথা জানায় কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, আগামী ৩০ মের পর ১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল হিসেবে গণ্য হবে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে, যা বাংলাদেশ ব্যাংকের দৃষ্টিগোচর হয়েছে।
বাংলাদেশ ব্যাংক কর্তৃক এক হাজার টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করা হয়নি। জনসাধারণকে এসব গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
লাল নোটের এক হাজার টাকার নোট প্রত্যাহার করা হচ্ছে না জানিয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ নাসের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এক হাজার টাকার নোট নিয়ে কেউ কেউ গুজব ছড়াচ্ছে। লাল রংয়ের এক হাজার টাকার নোট প্রত্যাহার করা হচ্ছে না, কাউকে জমা দিতেও বলা হয়নি।
বিশেষ দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট লেনদেনের সর্বশেষ সময়সীমা চলতি বছর ৩০ মে পর্যন্ত। এরপর আর কোনাে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট ব্যাংকে জমা নেওয়া হবে না। সুতরাং ৩০ মে দুপুর ১২টার মধ্যে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট ব্যাংকে জমাদানের জন্য নির্দেশ প্রদান করা হলো। পরবর্তী দিন হতে ১০০০ টাকা মূল্যমানের লাল নােট অচল বলে গণ্য হবে। ”

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

‘ফ্যাসিবাদের বিচার করতে ব্যর্থ হলে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

শিশু-কিশোরদের জন্য নিরাপদ বাংলাদেশ বিনির্মাণ করাই বিএনপি সরকারের মূল লক্ষ্য: হুমায়ূন কবির শাহীন

সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

নিয়মিত খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়: এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন

সিলেট মহানগীর রায়নগর রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী প্রিমিয়ারলীগ-২০২৬ (RPL) সিজন-১১ এর প্লেয়ার ড্রাফট এবং ট্রফি ও জার্সি উন্মোচন অনুষ্ঠান। আসন্ন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

গোয়াইনঘাট প্রেসক্লাবের নতুন সভাপতি আবুল ও সম্পাদক লিমন

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. করিম মাহমুদ

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

একক প্রার্থী নিয়ে প্রচারণায় এগিয়ে জামায়াতের ড. নুরুল ইসলাম বাবুল

আগামী সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের রাজনৈতিক অঙ্গনে বইতে শুরু করেছে আগাম ভোটের হাওয়া। যেখানে অন্যান্য রাজনৈতিক

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতাদের ব্যস্ততায় স্থবির সিলেট জেলা বিএনপি

শীর্ষ নেতৃত্বের অতিরিক্ত প্রশাসনিক ও রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে স্থবির হয়ে পড়েছে সিলেট জেলা বিএনপির সার্বিক রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম। জেলা

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

সিলেট জেলা বিএনপির আহ্বায়ক পদে আলোচনার শীর্ষে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক

দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) সাংগঠনিকভাবে আরও শক্তিশালী, গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্য নিয়ে নতুন করে বিশেষ পুনর্গঠন কার্যক্রম শুরু