editor

প্রকাশিত: 3:23 PM, September 22, 2022

প্রথম পৌর পরিষদ পাচ্ছে বিশ্বনাথ

প্রথম পৌর পরিষদ পাচ্ছে বিশ্বনাথ

প্রথম পৌর পরিষদ পাচ্ছে বিশ্বনাথ

বিশ্বনাথ প্রতিনিধি
প্রথমবারের মতো নির্বাচিত পরিষদ পাচ্ছেন বিশ্বনাথ পৌরবাসী। এ পৌরসভাটি এতোদিন প্রশাসক দিয়ে চলছিল।
ঘোষণার দীর্ঘ প্রায় ৩ বছর পর ২ নভেম্বর এই পৌরসভায় ভোটে মেয়র-কাউন্সিলর নির্বাচিত হবেন।
গত মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর দীর্ঘদিন তাকিয়ে থাকা প্রার্থীরা নড়েচড়ে ওঠেছেন। এবার নির্বাচনে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন প্রার্থীরা।
এছাড়া ভোটাররাও উজ্জীবিত প্রথমবার পৌর নির্বাচনে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবেন।

তফসিল অনুযায়ী রিটানিং কর্মকর্তার কাছে মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৬ অক্টোবর, রিটানিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাই ১০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর এবং ২ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) মাধ্যমে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১৯ সালের ২১ অক্টোবর গঠিত হয় বিশ্বনাথ পৌরসভা। রাষ্ট্রপতির আদেশে ১৯ ডিসেম্বর পৌর প্রশাসনের দায়িত্ব ন্যস্ত হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর।

নবগঠিত বিশ্বনাথ পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

এই পৌরসভার রিটানিং কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসারকে।

একই দিনে (২ নভেম্বর) সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের স্থগিত হওয়া নির্বাচনেরও ভোটগ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে।

এর আগে, ৬ জুন সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, নির্বাচন হওয়ার কথা ছিল ২৭ জুলাই। কিন্তু সিলেটে ভয়াবহ বন্যার কারণে ২৭ জুন এ দুই উপজেলার নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

মঙ্গলবার ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে পুনঃতফসিলি ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৬ অক্টোবর, মনোনয়ন যাচাই-বাচাই ১০ অক্টোবর, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৩ অক্টোবর, দাখিলকৃত আপিল নিস্পত্তি ১৬ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ১৭ অক্টোবর, প্রতীক বরাদ্দ ১৮ অক্টোবর শেষে ২ নভেম্বর ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে