editor
প্রকাশিত: 10:12 PM, October 13, 2021

ক্যান্সার রোগী লায়েক উদ্দিন সকলের সহযোগিতায় বাঁচতে চায়
মরণব্যাধি ক্যান্সার রোগী মোঃ লায়েক উদ্দিন (৪৯) চিকিৎসার সাহায্যের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বাঁচার জন্য আকুতি জানিয়েছেন। লায়েক উদ্দিন পূর্বে ছিলেন পেশায় সিলেট জেলা বারে এডভোকেট সজিব আহমদের আইনজীবী সহকারী। পরবর্তীতে সিলেট নগরীর দক্ষিণ সুরমা কদমতলী আজাদ মার্কেটে লায়েক ¯œ্যাকবারের দোকান ছিল। অসুস্থতার কারণে সে সব পেশা-ব্যবসা গুটিয়ে কর্মহীন অবস্থায় পথ চেয়ে বসে রয়েছেন ক্যান্সার রোগী লায়েক উদ্দিন।
২০২০ সালে বিশিষ্ট চিকিৎসক ডাঃ আজিজুল হক মানিক এর চিকিৎসায় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে লায়েক উদ্দিনের গলায় ক্যান্সার রোগ সনাক্ত হয়। এরপর থেকে তিনি সিলেট নগরীর নিরাময় ক্লিনিক সহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। বর্তমানে তিনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সরদার বনিউল আহমদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।
২১ দিন পর পর ক্যান্সার রোগী লায়েক উদ্দিনকে ক্যামো থেরাপী দিতে প্রতি ধার্য্য তারিখে ২৫ হাজার টাকা গুণতে হয়।
নি¤œবিত্ত পরিবারের রোগী লায়েক উদ্দিন এখন নিঃস্ব নিরুপায় হয়ে এই রোগের চিকিৎসার ব্যয়ভার মেটানো তার পক্ষে সম্ভব না হওয়ায় সমাজের দানশীল মানবতাবাদী বিত্তশালী দেশ-বিদেশের ভাই-বোনের কাছে তাকে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন।
লায়েক উদ্দিন দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার কুচাই ইউনিয়নের শ্রীরামপুরের পশ্চিম সুলতানপুর গ্রামের মৃত মোঃ জমশেদ আলীর পুত্র। লায়েক উদ্দিনের গলায় ক্যান্সার রোগ-জীবাণু বেধে ফেলায় ঠিকমত কথাবার্তা বলতে পারেন না। লায়েকের স্ত্রী সুমাইয়া আক্তার সুজি (৩০) সংসারে তারা ১ ছেলে ১ মেয়ের জনক। মেয়ে সিরাজ উদ্দিন একাডেমীতে ৬ষ্ঠ শ্রেণিতে আর ছেলে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণিতে অধ্যয়নরত।
উপার্জন অক্ষম অসহায় ক্যান্সার রোগী লায়েক উদ্দিন স্বপ্ন দেখেছিলেন তার আগের মত পেশা চালিয়ে জীবিকা নির্বাহ করবেন। কিন্তু সে দিবা স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে যায় ক্যান্সর রোগ ধরাপড়ার কারণে। মোঃ লায়েক উদ্দিনের কাছে সাহায্য পাঠাবার ঠিকানা- পূবালী ব্যাংক লিমিটেড, কদমতলী শাখা, সিলেট। হিসাব নং- ৩৫৯০১০১০৯১৮১২, বিকাশ নং- ০১৭২৫ ১০৯৪৩১।-বিজ্ঞপ্তি
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে