editor

প্রকাশিত: 8:52 PM, September 30, 2022

গুলি চালিয়ে ক্ষমতায় ঠিকে থাকা যাবে না : ডা. জাহিদ

গুলি চালিয়ে ক্ষমতায় ঠিকে থাকা যাবে না : ডা. জাহিদ

গুলি চালিয়ে চালিয়ে ক্ষমতায় ঠিকে থাকা যাবে না : ডা. জাহিদ

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল, তাই দলের অভ্যন্তরিণ নেতৃত্বও গণতান্ত্রিক ভাবে নির্বাচিত করে। আর আওয়ামীলীগ গণতন্ত্রে বিশ্বাস করেনা। তাই জনগণের গনতান্ত্রিক আন্দোলনেও তারা হামলা করে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিছিল মিটিংয়ে গুলি চালিয়ে নির্বিচারে মানুষ হত্যা করে। চলমান গণতান্ত্রিক আন্দোলনে গত কয়েকদিন তারা বিএনপির চার নেতাকে গুলি করে হত্যা করেছে। জোর করে ক্ষমতায় টিকে থাকতে তারা হত্যার রাজনীতি শুরু করেছে। শুধু হত্যাকাণ্ডই নয়, সরকার  ইলিয়াস আলীসহ বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম করে রেখেছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী প্রতিদিন রাজনৈতিক মামলায় আদালতে হাজিরা দিচ্ছে। শুধু তাই নয়, আওয়ামীলীগ সিন্ডিকেট করে নিত্যপন্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের উপর ঝুলুম ও নির্যাতন করছে। মিছিলে গুলি আর গুম, খুন ও ঝুলুম, নির্যাতনের সময় ফুড়িয়ে এসেছে। গুলি চালিয়ে চালিয়ে ক্ষমতায় ঠিকে থাকা যাবে না।

শুক্রবার বিকেলে সিলেট নগরীর নবাব রোডস্থ আজাদ কমিউনিটি সেন্টার ১২ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসবক কথা বলেন।

১২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক সাব্বির আহমদ বাচ্চুর সভাপতিত্বে মারুফ আহমদ টিপু ও আদনান ইসলাম তামিম যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী। সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১০,১১ ও ১২ নং ওয়ারর্ডের টিমের সদস্য মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এডভোকেট হাবিবুর রহমান হাবিব, সালেহ আহমদ খসরু, আহবায়ক কমিটির সদস্য মাহবুব কাদির শাহী।

সম্মানিত অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আওয়ামীলীগ দেশ পরিচালনায় সম্পূর্ণ ব্যার্থতার পরিচয় দিয়েছে। তাই এই সরকারকে লাগাতার আন্দোলনের মাধ্যমে ক্ষমতার মসনদ থেকে বিতাড়িত করতে হবে।

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- ১২ নং ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তোহেল, বিএনপি নেতা বেলাল আহমদ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মির্জা আমির হামজা রামিম, কামরান হোসেন হেলাল, আজিজুল হক আরজু, আব্দুর রহিম, আমিনুল হক তুহিন, আশিকুর রহমান তারেক প্রমূখ।

সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দল সু সংগঠিত করার কাজ চলছে। এরই ধারাবাহিকতায় তৃণমূল পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বাঁচাই করা হচ্ছে। নবনির্বাচিত কমিটি আগামী দিনের আন্দোলনে বলিষ্ট ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।

প্রধান বক্তার বক্তব্যে মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ সিদ্দিকী বলেন, আওয়ামীলীগের দিন ফুড়িয়ে এসেছে। এজন্য তারা এখন পাগল হয়ে গেছে। হামলা করে গুলি চালিয়ে জনতার আন্দোলনকে বন্ধ করা যাবে না।

সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহনগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক হুমাইয়ুন কবির শাহীন, ফরহাদ চৌধুরী শামীম, রেজাউল হাসান কয়েস লোদী, জিয়াউল গনি আরেফিন জিল্লুর, এমদাদ হোসেন চৌধুরী, রোকশানা বেগম শাহনাজ, নজিবুর রহমান নজিব, আহবায়ক কমিটির সদস্য নুরুল আলম সিদ্দিকী খালেদ, আক্তার রশিদ চৌধুরী, ডা. নাজমুল ইসলাম, মহিউল বারী চৌধুরী খোরশেদ, সৈয়দ সাফেক মাহবুব, মাহবুব চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেন, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহসান রাব্বী প্রমূখ।

উল্লেখ্য, এটি মহানগর বিএনপির প্রথম ওয়ার্ড সম্মেলন। আগামীকাল ১ অক্টোবর বিকেল ৩টায় নগরীর কলাপাড়া ঈদগাহ মাঠে ১০ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে সকল ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে। এজন্য যেসকল ওয়ার্ডে এখনো ইউনিট (পাড়া) কমিটি গঠন সম্পন্ন হয়নি তা দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।- বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন