editor
প্রকাশিত: 11:15 PM, October 1, 2022

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুরমায় এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ
যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মোঃ জুয়েল আহমদ’র উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন উপলক্ষে দক্ষিণ সুরমায় সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কেক কাটা, মিলাদ ও দোয়া মাহফিল এবং মাদ্রাসার এতিম ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
শনিবার (১ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমার বৈরাগীবাজার হাজী সাহেরা খাতুন হিফজুল কোরআন মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে এতিম ছাত্রদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের নেতৃবৃন্দ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্য্যকরী সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের এডমিন কিবরিয়া আহমদ অপু, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, দাউদপুর ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক জামাল হোসেন, উপজেলা শ্রমিক লীগ নেতা হানিফ আহমদ, শেখ ইমন আহমদ, এম এইচ আর জুয়েল, বিশিষ্ট মুরব্বী মখলিছ মিয়া, একরাম আলী, মোঃ আব্দুল করিম, যুবনেতা সুহেল আহমদ প্রমুখ।
মিলাদ পরিচালনা করেন হাজী সাহেরা খাতুন হিফজুল কোরআন মাদ্রাসার সহকারী শিক্ষক হাফিজ আব্দুস শুকুর। দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ কুতুব বিন হারিছ। বিজ্ঞপ্তি
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন