editor
প্রকাশিত: 7:24 PM, October 7, 2022

শনিবার রেজিস্ট্রারি মাঠে মহানগর ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগরীর সদস্য সম্মেলন (৮ অক্টোবর) শনিবার দুপুর ১২টায় সিলেট রেজিস্ট্রারি মাঠে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি আল্লামা শায়েখ জিয়া উদ্দীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ।
বিশেষ বক্তা হিসাবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হুজাইফা ওমর।
এছাড়া কেন্দ্রীয় ও স্থানীয় জমিয়ত,যুব জমিয়ত, ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
সদস্য সম্মেলন সফলের লক্ষ্যে ইতিমধ্যেই বিভিন্ন উপজেলা,ওয়ার্ড ও ক্যাম্পাসে দাওয়াতী কার্যক্রম জোরদার করেছেন মহানগর ছাত্র জমিয়তের নেতৃবৃন্দ।
সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক লুৎফর রহমান জানান,আলহামদুলিল্লাহ ইতিমধ্যে সম্মেলনের প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন। দাওয়াত কার্ড বিতরণ,পোস্টারিং,দেয়াল রাইটিং ও শিক্ষার্থীদের মাঝে লিফলেট বিতরণসহ প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্মেলন সফল করতে মহানগরীর আওতাধীন প্রতিটি ইউনিটে সফর করেছেন সম্মেলন বাস্তবায়ন কমিটি।
সম্মেলন সফল করতে দলের নেতাকর্মীদের পাশাপাশি ইলেকট্রনিক মিডিয়া,প্রিন্ট মিডিয়া,আইনশৃঙ্খলা বাহিনী’সহ সর্বস্তরের ছাত্র সমাজের সহযোগিতা কামনা করেন সিলেট মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক লুৎফর রহমান। এছাড়াও সম্মেলনে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। বিজ্ঞপ্তি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন