editor

প্রকাশিত: 9:08 PM, October 7, 2022

আ’লীগ চ্যালেঞ্জে বিশ্বনাথ-জগন্নাথপুরে

আ’লীগ চ্যালেঞ্জে বিশ্বনাথ-জগন্নাথপুরে

আ’লীগ চ্যালেঞ্জে বিশ্বনাথ-জগন্নাথপুরে

নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগের দুটি উপজেলা ও একটি পৌরসভায় আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ হবে। এই নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে গতকাল বৃহস্পতিবার ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন দলটির অন্য নেতারা। সিলেটের বিশ্বনাথ পৌরসভায় এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদে দল থেকে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। অন্যদিকে সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদে একক প্রার্থী থাকলেও বাকিদের মধ্যে বিরাজ করছে অসন্তোষ। ফলে ইভিএমে হতে যাওয়া এই নির্বাচনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগই।

গত মঙ্গলবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় জগন্নাথপুর উপজেলায় সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকমল হোসেন, ওসমানীনগরে সিলেট জেলা যুবলীগ সভাপতি শামীম আহমদ (ভিপি শামীম) এবং বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন চাওয়া মোট ২২ নেতা থেকে তিনজনকে বেছে নেওয়া হয়। সভায় দলীয় সিদ্ধান্তের বাইরে কেউ প্রার্থী হবেন না- প্রতিশ্রুতি দিলেও, শেষ পর্যন্ত দুই নেতা বিদ্রোহী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

জগন্নাথপুরে গতকাল দলীয় প্রার্থী আকমল হোসেনের সঙ্গে মনোনয়নপত্র জমা দেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা। আর বিশ্বনাথ পৌরসভায় দলীয় প্রার্থী ফারুক আহমদের সঙ্গে বিদ্রোহী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবাসী নেতা আকদ্দুছ আলী। ফলে জগন্নাথপুর ও বিশ্বনাথে ভোটের অঙ্ক নিয়ে নতুন জল্পনা-কল্পনা শুরু হয়েছে। যদিও তৃণমূলের নেতাকর্মীরা বলছেন, শেষ পর্যন্ত দু’জনকে ‘ম্যানেজ’ করবে হাইকমান্ড। জাতীয় নির্বাচনের আগে নতুন করে কোনো ঝুঁকি নিতে চাইছেন না তাঁরা। প্রার্থিতা প্রত্যাহারের দিন ১৭ অক্টোবর দু’জনই সরে দাঁড়াবেন। এ নির্বাচনে ১৮ অক্টোবর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে মুক্তা এবং আকদ্দুছ- দুই প্রার্থীই শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন। জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মুক্তাদির আহমদ মুক্তা জানান, নির্বাচন করার জন্যই তিনি মনোনয়ন জমা দিয়েছেন। প্রত্যাহারের প্রশ্নই ওঠে না।

অন্যদিকে, ওসমানীনগরে আওয়ামী লীগের প্রার্থী শামীম আহমদ একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও মনোনয়ন বঞ্চিত দলের শীর্ষ নেতাদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু সমকালকে বলেন, ‘অনেক কথা ছিল। কিন্তু বলতে পারছি না। নেতাকর্মীদের চাপের মধ্যে রয়েছি।’

বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান বলেন, বিদ্রোহী প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আমরা অনুরোধ করব। তাঁরা না শুনলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে