editor
প্রকাশিত: 11:03 PM, October 11, 2022

দরগাহ এলাকা থেকে শিশু নিখোঁজ
সিলেট নগরীর কাজিটুলা এলাকা থেকে সায়েম আহমদ (১৬) নামের এক শিশু ৩ দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ব্যাপারে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ শিশু সিলেট নগরীর লোহারপাড়ার কাজিটুলার বাসিন্দা সোহেল আহমদের বড় ছেলে।
জিডি সূত্রে জানা যায়- গত ৯ অক্টোবর রাত ১০টায় নিখোঁজ শিশু নগরীর হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ঘুরতে বের হয়ে আর ফিরে আসেনি। এক পর্যায়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি ০১৭৭০ ৯৯০৭৬০ ও ০১৮৩৮ ৩৮২৭৩৯ নাম্বার থেকে ফোন করে জানায় সায়েম আহমদ তাদের সাথে রয়েছে। তাদের কাছে ঠিকানা জানতে চাইলে অজ্ঞাতরা কোন ঠিকানা প্রদান না করে মোবাইল ফোনের নাম্বার দুটি বন্ধ করে দেয়। পরবর্তীতে আশপাশের লোকজন ও আত্মীয় স্বজনদের বাসা বাড়িতে খোঁজ-খবর নিলে কোনো সন্ধান পাওয়া যায়নি। এমতাবস্থায় ৯ অক্টোবর নিখোঁজ শিশু সায়েম আহমদের পিতা সোহেল আহমদ বাদী হয়ে সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়রী করেন। জিডি নং- ১০৩৩, তারিখ- ১১/১০/২০২২।
হারানোর সময় তার পরণে ছিল কালো গেঞ্জি ও জিন্স প্যান্ট, গায়ের রং শ্যামলা, মুখমন্ডল- লম্বাটে, শারীরিক গড়ন মোটামুটি, উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি। সে সুনামগঞ্জের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কেউ যদি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে ০১৭৯৯৬৯৮১৯৯ (পিতা) থানা) অথবা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। -বিজ্ঞপ্তি
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন