editor

প্রকাশিত: 5:26 PM, October 13, 2022

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন সিলেট এর আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। (১৩ অক্টোবর) বৃহস্পতিবার  সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয় থেকে সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান এর নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২২” উদযাপন উপলক্ষের প্রতিপাদ্য ছিল “দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা’।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আনোয়ার সাদাত এর সভাপতিত্বে ও সিলেট সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহম্মদ হিরন মাহমুদ এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেটের জেলা প্রশাসক মো: মজিবর রহমান বলেন, দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে হলে আগাম প্রস্তুতি থাকতে হবে। সঠিক সময়ে মানুষকে বার্তা পেীছানো এবং নিরাপদ স্থানে সরিয়ে নিতে পারলে জান ও মালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে সরকারের পাশাপাশি সকল স্তরের সকলকে এগিয়ে আসার জন্য আহবান জানান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসার, উপ-পরিচালক মো: নুরুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌছিফ আহমেদ।

এছাড়া আরও বক্তব্য রাখেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট আফতাব চৌধুরী, ব্র্যাকের জেলা সমন্নয়ক অনিক আহমদ অপু, সেইভ দ্যা চিল্ডেনের মোঃ আল আমিন সহ সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসকের কার্যালের নির্বাহী ম্যজিষ্ট্রেটগণ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সিলেট সদর এবং সরকারী/বেসরকারী সংস্থার প্রতিনিধিগণ অংশ গ্রহন করেন। আলোচনা শেষে রাজাজিসি হাইস্কুলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে মহড়া অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সাবেক কাউন্সিলর হাজী ফারুক আহমদ’র ইন্তেকাল, সিলেট ব্যবসায়ী সমিতি ও যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুখেন্দু বিকাশ দাসের পরলোকগমন, কলেজ ক্যাম্পাসে শেষ শ্রদ্ধা

সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে সচেতনতা ও সঠিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরি: মোহাম্মদ আহসান উল্লাহ

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুরে বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি আছাব মিয়া চৌধুরীর ইন্তেকাল

জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হলেন ফয়সাল আহমদ টিপু

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

ব্যবসায়ী নেতা আব্দুল হাদী পাবেলের পিতার ইন্তেকাল, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের শোক

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

বিএনপি নেতা হাজী ফারুক আহমেদের মৃত্যুতে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের শোক

সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাসে লিটন নন্দীর প্রভাব বলয়

জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন