editor
প্রকাশিত: 10:46 PM, October 13, 2022

ডা. স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাডভাইজরি গ্রুপের সদস্য নির্বাচিত
নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রধান, সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ও সিলেটের কৃতী সন্তান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি ও এসটিআই-সংক্রান্ত স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছেন।
সম্প্রতি সংস্থাটির রিজিওনাল কার্যালয় থেকে একটি চিঠির মাধ্যমে তাঁকে নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে সমকালকে জানিয়েছেন তিনি।
ডা. স্বপ্নীল বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের ১০ জনের মতো বিশিষ্ট বিশেষজ্ঞকে সংস্থাটি সরাসরি এই নিয়োগ দিয়েছে। বাংলাদেশ থেকে শুধু আমি গ্রুপটির সদস্য নির্বাচিত হয়েছি। এজন্য আমি সংস্থাটির প্রতি কৃতজ্ঞ।
জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই গ্রুপের সদস্যরা এশিয়া অঞ্চলের ভাইরাল হেপাটাইটিসসহ সংক্রামক রোগ মোকাবেলায় সংস্থাটিকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ পরামর্শ দেবেন। তাছাড়া রোগ প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসায় সুলভ ও কার্যকর পন্থা নির্ধারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা করবেন।
অধ্যাপক স্বপ্নীল বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় দায়িত্ব পালন করছেন। তিনি ইউরো-এশিয়ান গ্যাস্ট্রো এন্টারোলজিক্যাল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ও সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভারের সাধারণ সম্পাদকসহ বিভিন্ন কমিটিতে রয়েছেন। হেপাটাইটিস বি ভাইরাসের ইমিউনথেরাপি-সংক্রান্ত গবেষণায় অধ্যাপক স্বপ্নীলকে একজন পথিকৃৎ বলা হয়ে থাকে।
দীর্ঘদিন রাজধানীতে অবস্থান করলেও গত বছর থেকে তিনি জন্মস্থান সিলেটে চিকিৎসা সেবা শুরু করেছেন। পাশাপাশি সিলেট-১ আসনে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমে অংশ নিচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইতে পারেন বলে জানা গেছে।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের