editor

প্রকাশিত: 11:24 PM, December 23, 2021

হবিগঞ্জে ২ হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : আটক ১০

হবিগঞ্জে ২ হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : আটক ১০

হবিগঞ্জে ২ হাজার বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা : আটক ১০

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ এসল্ট মামলা হয়েছে। এতে ৬৫ জনের নাম উল্লেখ ও প্রায় দুই হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় এ তথ্য জানিয়েছেন হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল।

থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল হাসান মামলার বাদী হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মামলায় বিএনপির কেন্দ্রীয় সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার মেয়ের জিকে গউছকে প্রধান আসামি করা হয়। এ ছাড়া এ ঘটনায় গ্রেফতার বিএনপি ও অঙ্গসংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

গতকাল বুধবার (২২ ডিসেম্বর) দিনগত রাতে ১০ জনকে আটকের বিষয়টি পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

আটকরা হলেন-হবিগঞ্জ সদর উপজেলার চরগাঁও মোল্লাবাড়ির মো. আমিনের ছেলে মিজান উদ্দিন (২২), ছোটবহুলা গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোজাম্মেল হোসেন (২৩), পূর্ব বহুলা গ্রামের মৃত তাজ মিয়ার ছেলে জুবায়ের আহমেদ (২২), রিচি গ্রামের আব্দুর রহিমের ছেলে আব্দুর রউফ রুবেল (২৪), চুনারুঘাট উপজেলার আমকান্দি গ্রামের আব্দুল হকের ছেলে সাইফুর রহমান সুজন (২৪), একই উপজেলার জারুলিয়া গ্রামের হাজী কাছম আলী মীরের ছেলে মীর শওকত আলী সেলিম (৪০), লাখাই উপজেলার কাটিহারা গ্রামের হাজী আলী আকবরের ছেলে খাইরুদ্দীন আহমেদ স্বাধীন (২১), জেলা শহরের মাহমুদাবাদ এলাকার সোলেমান মিয়ার ছেলে কামরুজ্জামান উজ্জ্বল (২১), শায়েস্তানগর এলাকার মৃত শাহ আরজত আলীর ছেলে আমিন শাহ (৩০) ও বাহুবল উপজেলার সারাংপুর গ্রামের ধনাই মিয়ার ছেলে সোহাগ (২৫)।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, বিএনপি নেতাকর্মীরা পুলিশের ১২ সদস্যকে আহত করে ও দুইটি গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি নিচ্ছে।

তবে, বিএনপি নেতাদের দাবি তাদের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ বাঁধা দেয়। তারা লাঠিচার্জ করলে ৩ শতাধিক কর্মী আহত হয়। আহত জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজীব আহমেদ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল আহাদ তুষার ও ছাত্রদল নেতা সাইদুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত পুলিশের এক কনস্টেবলকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে বিদেশে পাঠিয়ে চিকিৎসা ও তার মুক্তির দাবিতে বুধবার দুপুরে হবিগঞ্জ শহরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীসহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। দুপুরে বিক্ষোভ সমাবেশে পুলিশ বাঁধা দিলে নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে। এ সময় বিএনপি নেতাকর্মী ইটপাটকেল ছোড়েন ও অন্যদিক থেকে পুলিশ টিয়ারশেল এবং রাবার বুলেট নিক্ষেপ করে। এতে পুলিশের সদস্যসহ প্রায় ৫০ জন আহত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন