editor
প্রকাশিত: 7:17 PM, October 31, 2022

সিলেট জেলা পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের প্রতিবাদ সভা
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোখলেছুর রহমানের মুক্তির দাবিতে প্রতিবাদ সভা করেছে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সম্মনয় পরিষদ। সোমবার বিকেলে নগরীর ঐতিহাসিক কোর্টপয়েন্টে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক, ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলামের সভাপতিত্বে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক মোঃ জাকারিয়া, সিলেট জেলা ট্রাক পিকাপ কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি দিলু মিয়া, ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল মুহিম, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি রনু মিয়া মঈন, সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন-২০৯৭ এর সভাপতি আব্দুল হালিম ভাসানী, সিলেট জেলা হিউম্যান হলার চালক শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ইনসান আহমদ, সিলেট বিভাগ ট্র্যংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মনির মিয়া, সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সাধারন সম্পাদক মাহবুব মিয়া মবু, সদস্য মকবুল হোসেন বাদল। প্রতিবাদ সভার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ আব্দুস শহিদ।
সভাপতির বক্তব্যে হাজী ময়নুল ইসলাম বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা হালকা যানবাহন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক মোখলেছুর রহমানকে কারাগারে আটকে রাখা হয়েছে। এর প্রতিবাদে সারাদেশের পরিবহন শ্রমিকগণ মাঠে স্বোচ্চার রয়েছে। সিলেটের পরিবহন শ্রমিকদের পক্ষ থেকে আমরা অবিলম্বে কেন্দ্রীয় শ্রমিক নেতা মোখলেছুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবী জানাচ্ছি।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন