editor

প্রকাশিত: 10:23 PM, November 6, 2022

গোয়াইনঘাটে অপহরণের ৯দিনেও উদ্ধার হয়নি মৎস্যজীবি স্বপন

গোয়াইনঘাটে অপহরণের ৯দিনেও উদ্ধার হয়নি মৎস্যজীবি স্বপন

গোয়াইনঘাটে অপহরণের ৯দিনেও উদ্ধার হয়নি মৎস্যজীবি স্বপন

২০ জনকে এজাহারভুক্ত করে মামলা

ডেস্ক রিপোর্ট
সিলেটের গোয়াইনঘাটে অপহরণের ৯দিনেও এক মৎস্যজীবিকে উদ্ধার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ২০জনকে এজাহারভুক্ত করে মামলা হয়েছে। অজ্ঞাতকারণে পুলিশ আসামীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করতে পারছে না বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ অক্টোবর সিলেটের গোয়াইনঘাট থানার দিগলকুড়ি বিল থেকে অপহরণের এ ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদ সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের দিগলকুড়ি নামক একটি বিল স্থানীয় লক্ষ্মীর হাওর (জলুরমুখ) গ্রামের মৎস্যজীবিরা ভোগদখল ও রক্ষণাবেক্ষণ করে আসছিলেন। গত ২৯ অক্টোবর রাতে একই ইউনিয়নের শিয়ালা হওর গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র রইছ মিয়ার নেতৃত্বে একদল সশস্ত্র লোক ওই বিলের বাঁধ কেটে মাছ লুট করতে যায়। এ সময় লক্ষ্মীর হাওর জলুরমুখের মৎস্যজীবি রতন নমঃ, নকুল বিশ্বাস, কাজল নমঃ, কৃষ্ণ নমঃ, তিলন নমঃ ও স্বপন নমঃ সহ কয়েকজন বাঁধ কাটতে আপত্তি করলে রইছ মিয়াসহ তার দলভুক্তরা তাদের উপর হামলা চালায় এবং তাদের ৬জনকে অপহরণ করে নিয়ে যায় । তাদেরকে একটি বাড়িতে আটকে রেখে তারা মারপিট করতে থাকে। এসময় স্থানীয় লোকজন ও প্রশাসনের হস্তক্ষেপে আটক ৫ জন উদ্ধার হলেও স্বপন নমঃ নামের এক মৎস্যজীবি আজোবধি উদ্ধার হননি। হামলাকারীরা তাকে অপহরণ করে নিয়ে গোপন করে ফেলেছে বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় অপহৃত স্বপন নমঃ-–এর ভাই মৎস্যজীবি রতন নমঃ বাদী হয়ে ১ নভেম্বর গোয়াইনঘাট থানায় একটি মামলা করেন। যা’ থানার মামলা নং-০২(১১)২২। মামলার আসামীরা হচ্ছেন, সিলেটের গোয়াইনঘাট থানার শিয়ালা হওর গ্রামের রইছ মিয়া,আহমদ আলী, শুক্কুর আলী, মোস্তফা মিয়া, হানিফ মিয়া, নবাব মিয়া, ফখর মিয়া, নজরুল ইসলাম, আব্দুর রহমান, জাকির হোসেন, আলফত আলী, মতি মিয়া, ইউনুছ আলী, জাহাঙ্গীর মিয়া, ময়না মিয়া, দিলদার হোসেন, আলীম মিয়া, সাদেক মিয়া, বারিক মিয়া, আব্দুল্লাহ মিয়াসহ অজ্ঞাতনামা আরোও ১৫/২০ জন।
মামলার তদন্ত কর্মকর্তা ও গোয়াইনঘাট খানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ শফিকুল ইসলাম খান মামলার সত্যতা নিশ্চিত করে বলেন- মামলার পর থেকে আসামীরা আত্মগোপনে রয়েছে। তাদের গ্রেফতারে তথ্য প্রযুক্তি-সহ বিভিন্ন মাধ্যমে পুলিশের তল্লাশী অভিযান অব্যাহত রয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক