editor
প্রকাশিত: 7:49 PM, November 15, 2022

তাহিরপুরে দেশীয় চোলাই মদ সহ আটক ৬
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দেশীয় চোলাই মদ তৈরীর উপকরণ সহ ৬ মাদক কারবারীকে আটক করেছে, তাহিরপুর থানা পুলিশ।
আটককৃতরা হলো, উপজেলার সদর ইউপির রতনশ্রী গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে রুকেছ আমীন (৩৩), একই গ্রামের মৃত রামজি রবি দাসের ছেলে বিমল রবি দাস (৪৫), সুর্য্যরে গাঁও গ্রামের মৃত বদু দাসের ছেলে শ্যামল দাস (২৫), একই গ্রামের বাবু লাল রবি দাসের মেয়ে সীমা রবি দাস (২৫), সুনিল রবি দাসের মেয়ে শাপলা রবি দাস (১৯), শীমল রবি দাসের মেয়ে লাকী দাস (৩৬)।
পুলিশ সুত্রে জানাগেছে, সোমবার বিকেলে উপজেলার রতনশ্রী গ্রামের বিমল রবি দাসের বাড়ির আঙ্গিনা থেকে তাহিরপুর থানার এসআই মো. নাজমুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের মাধ্যমে ৫০ লিটার চোলাই মদ, ৭ শত ৯০ লিটার (ওয়াস) মদ সহ মাদক তৈরীর বিভিন্ন উপকরণ সামগ্রী আটক করা হয়েছে। এর সাথে জড়িত থাকা ৬ মাদক কারবারীকে আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ লাখ, ৬২ হাজার টাকা।
তাহিরপুর থানার এসআই মো. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করে জানান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের দিক নির্দেশনায় মাদকদ্রব্য সহ এর সাথে জড়িত কারবারীদের আটক করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক