editor

প্রকাশিত: 2:21 PM, November 29, 2022

১৭ বছর পর উজ্জীবিত ওসমানীনগর ছাত্রলীগ

১৭ বছর পর উজ্জীবিত ওসমানীনগর ছাত্রলীগ

১৭ বছর পর উজ্জীবিত ওসমানীনগর ছাত্রলীগ

ওসমানীনগর প্রতিনিধি
কমিটি বিহীন ১৭ বছর হচ্ছে পার করেছে সিলেটের ওসমানীনগর উপজেলা ও তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগ। কমিটি না থাকায় আওয়ামী লীগের প্রভাবশালী দুই চৌধুরীর বলয়ে বিভক্ত হয়েছিল এতো দিন।
ছন্নছাড়া ক্ষমতাসীন ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা দলের চেয়ে নেতাদের জন্মদিনে কেক কাটা আর ফুলেল শুভেচ্ছা জানানোর মধ্যেই সীমাবদ্ধ ছিলেন।

ছাত্রত্বের সোনালী সময় পার করলেও তাদের নামের পাশে যুক্ত হয়নি পদ-পদবী। বঞ্চনার যন্ত্রণায় অনেকে হয়েছেন দেশান্তরী। আর যারা এলাকায় রয়েছেন, তারা নাম লিখিয়েছেন যুবলীগ-স্বেচ্ছাসেবক লীগে।
অথচ এ সময়ে জেলা ছাত্রলীগের তিনটি কমিটি হলেও খাদে পড়ে থাকা ওসমানীনগর ছাত্রলীগকে কেউ টেনে তুলেনি। ফলে দীর্ঘ ১৭ বছর কমিটি বিহীন থেকে যায় ওসমানীনগর উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগ। আর উপজেলার গুরুত্বপূর্ণ দুটি ইউনিটে কমিটি না হওয়ায় ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ নেতাকর্মীদের।

অবশেষে গত বছরের শেষের দিকে ওই উপজেলার বাসিন্দা নাজমুল ইসলাম সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি হওয়ার পর নতুন কমিটির আশা জাগে। সভাপতি নাজমুল ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজ উদ্যোগ নেন উপজেলা কমিটি গঠনের। তাতে উজ্জীবিত হচ্ছে প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ। সাম্প্রতিক সময়ে উপজেলা ও কলেজ ছাত্র সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদারে ভূমিকা নিয়েছে জেলা কমিটি। এরই মধ্যে পদ প্রত্যাশী শতাধিক নেতাকর্মীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করা হয়েছে।

গত রোববার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলার তাজপুর কদমতলা ডাকবাংলায় জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ উপজেলা ছাত্রলীগের পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত গ্রহণ করেন।
জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম বলেন, পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়েছে। যাচাই বাছাই করে ত্যাগী নেতাদের হাতে ওসমানীনগর ও তাজপুর কলেজ ছাত্রলীগের দায়িত্ব অতি শিগগিরই দেওয়া হবে। দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগকে ঘরে বসে থাকলে হবে না।

এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্রলীগ সব সময় ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নে ছাত্রলীগ সব সময় মাঠে কাজ করছে। ওসমানীনগর উপজেলা ছাত্রলীগকে সু-সংগঠিত করতে এ উপজেলার দুই ইউনিটে কমিটি অনুমোদন করা হবে।
সংগঠনের নেতাকর্মীদের অনেকে জানান, গত ২০০২ সালে ফয়সাল আহমদ সুমনকে সভাপতি এবং রিংকু পালকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট থানা ছাত্রলীগের কমিটি গঠন হয়। কিছুদিন পর সভাপতি ও সাধারণ সম্পাদক স্থায়ীভাবে প্রবাসে চলে যান।

এরপর ২০০৫ সালে এই কমিটি ভেঙে দেওয়া হলে নেতৃত্ব শূন্য হয়ে পড়ে ওসমানীনগর থানা ছাত্রলীগ। এরপর দীর্ঘ ১৭ বছর অতিবাহিত হলেও ছাত্রলীগের কোন কমিটি গঠন করা হয়নি।
২০১৪ সালে পূর্ণাঙ্গ ভাবে ওসমানীনগর উপজেলা গঠন হলে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য দৌড়ঝাঁপ শুরু হয়। কিন্তু এ এখনও কমিটি হয়নি। পরবর্তীতে ২০১৭ সালে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ত্রাণ বিতরণে আসলে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের গুঞ্জনে ছাত্রলীগ নেতারা জোর লবিং ও দৌড়ঝাঁপ শুরু করেন। তখন ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে কিছুটা চাঙ্গা-ভাব লক্ষ্য করা গেলেও কমিটি গঠনের কোন উদ্যোগ পরিলক্ষিত না হওয়ায় আমেজে ভাটা পড়ে ছিল।

গত বছরের সেপ্টেম্বরে কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সিলেট-৩ আসনের উপ-নির্বাচনী প্রচারণায় আসেন। তখন উপজেলা ছাত্রলীগের কমিটি গঠনের জন্য তাদের কাছে খোলা চিঠি প্রদান করা হয়। কিন্তু দীর্ঘ দিন অপেক্ষো করেও কোন সুফল মিলেনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক