editor
প্রকাশিত: 7:36 PM, June 27, 2023
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেট-১ আসনের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। ত্যাগের শিক্ষায় উদ্ভাসিত হয়ে ঈদ আনন্দে অসহায় মানুষদের শামিল করতে সামর্থ অনুযায়ী এগিয়ে আসার জন্য সামর্থবানদের প্রতি আহ্বান জানান তিনি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা হচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। আল্লাহর রাস্তায় প্রিয় বস্তু কুরবানীর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অজর্ন করাই ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। সুমহান ত্যাগের আলোকে আমাদের পরিচালিত করার শপথ নিতে হবে। দ্রব্যমূল্যের সীমাহিন উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের ঈদ উদযাপন কঠিন হয়ে পড়েছে। এই সময়ে স্ব স্ব অবস্থান থেকে অসহায় ও দরিদ্র মানুষের কল্যানে সামর্থবানদের এগিয়ে আসা উচিত। সবার ঈদ আনন্দে দরিদ্র মানুষগুলোকে শামিল করুন। আমরা এবছরও এমন সময় ঈদুল আযহা উদযাপন করছি যখন আমাদের মায়ের মতো নেত্রী গৃহবন্দী অবস্থায় আছেন। তবুও ঈদ মহান রবের পক্ষ থেকে বিশেষ উপহার। ঈদ মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। ঈদ আমাদের ব্যক্তিগত, সামাজিক ও জাতীয়ভাবে ঐক্যের বন্ধন শক্তিশালী করে। জীবনের প্রতিটি দিনই হোক ঈদের মতো আনন্দময় এই কামনায় সবাইকে ঈদ মোবারক।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক