editor

প্রকাশিত: 10:45 PM, July 14, 2023

মেহনতি মানুষের অধিকার আদায়ে শ্রমিকদলের ভূমিকা অপরিসীম : তামিম ইয়াহয়া

মেহনতি মানুষের অধিকার আদায়ে শ্রমিকদলের ভূমিকা অপরিসীম : তামিম ইয়াহয়া

সিলেট জেলা বিএনপির সহ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহয়া আহমদ বলেছেন, শ্রমিকদল খেটে খাওয়া মেহনতি মানুষদের সংগঠন। শ্রমিকদের অধিকার আদায় ও সার্বিক সহযোগিতায় এই সংগঠনের ভূমিকা অপরিসীম। এই দেশের সব মুসিবত প্রথমেই শ্রমিকদের আক্রমণ করে। ফলে অধিকাংশ শ্রমিক কর্মহীন হয়ে অসহায়ত্ব বরণ করেন। পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিনযাপন করেন। কিন্তু কে শুনবে তাদের বেঁচে থাকার আকুতি। একমাত্র শ্রমিকদলই সব সময় এসব অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ায়। তাদের অধিকার আদায়ে আন্দোলনে নামে এবং অর্থসহ সার্বিক সহযোগিতা প্রদান করে।
শুক্রবার বিকেলে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১নং বাঘা ইউনিয়নের ১নং ওয়ার্ড শ্রমিকদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা ও তাদের রুটি-রুজি সব কিছুই এখন সরকার নিয়ন্ত্রিত সিন্ডিকেটের হাতে চলে গেছে। তারা নিজেদের আখের গোছাতে শ্রমিকদের ব্যবহার করছে। শ্রমিকদের ন্যায্য পাওনা না দিয়ে তাদেরকে গাধার মতো খাটিয়ে মারছে। এসব অত্যাচার থেকে মুক্তি পেতে আমাদের আন্দোলনের বিকল্প উপায় নেই। এই জালিম সরকারেক যদি আমরা টেনে হিচড়ে নামাতে না পারি, তাহলে দেশ বিলীন হয়ে যাবে।
১নং বাঘা ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মো. হানিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন আহমদ এবং দেলওয়ার আহমদ সানি’র যৌথ পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভা ও পরিচিতি সভায় প্রধান বক্তা ছিলেন গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদল সভাপতি আবুল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজু আহমদ তুরু, সাংগঠনিক সম্পাদক তাহের আহমদ এনু, বাঘা ইউনিয়ন বিএনপি সভাপতি কলিম উদ্দিন, সিনিয়র সহ সভাপতি জামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেনাম আহমদ, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি বদই আহমদ, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফলিক আহমদ, ৮ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম বুদাই, বাঘা ইউনিয়ন ছাত্রদল সভাপতি সাইদুল ইসলাম-সহ জাতীয়তাবাদী সংগঠন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়