editor
প্রকাশিত: 7:22 PM, July 18, 2023
স্মার্ট সেবা ক্যাম্পেইন ২০২২ এ জেলা পর্যায়ে সেরা উদ্যোক্তা পুরস্কার গ্রহণ করলেন জেলা পরিষদ সিলেট এর ডিজিটাল সেন্টার উদ্যোক্তা জয়নাল আবেদীন।
সোমবার (১৭ জুলাই) রাজধানীর এটুআই, আইসিটি টাওয়ারে স্মার্ট বাংলাদেশ :স্মার্ট সেবা শীর্ষক ই- সেবা ক্যাম্পেইন ২০২২ অনুষ্ঠানে তিনি এ পুরষ্কার গ্রহণ করেন।
স্মার্ট বাংলাদেশ : স্মার্ট সেবা শীর্ষক ই- সেবা ক্যাম্পেইন ২০২২ সেরা উদ্যোক্তা পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত সচিব (প্রকল্প পরিচালক) দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির।
অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদ-১ স্থাানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান, এটুআই এর প্রজেক্ট ম্যানেজার মাজেদুল ইসলাম,এটুআই অশোক বিশ্বাস, কামাল হোসেন সৈকত,মাসুম বিল্লাহ, হেড অফ ডিজিটাল সেন্টার তহুরুল হাসান।
জয়নাল আবেদীন ২০২১ সালে দেশ সেরা (ব্যাংকিং ক্যাটাগরি) ডিজিটাল সেন্টার উদ্যোক্তা পুরষ্কার এবং ডিজিটাল বাংলাদেশ ২০২১ উপলক্ষে ডিজিটাল সেন্টারের ১১ বছর পুর্তিতে ডিজিটাল বাংলাদেশ ই-সেবার ক্যাম্পেন-২০২১ কার্যক্রমে সিলেট জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উদ্যোক্তার পুরস্কার লাভ করেন।
জয়নাল আবেদীন এ পুরস্কার গ্রহণ করায় সিলেট জেলা পরিষদ এর চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা সহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদীন এর উদ্ভাবিত চার চাকার ব্যাংকিং লেনদেন বিগত করোনা এবং বন্যাকালীন সময়ে সিলেটে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। নতুন এ কার্যক্রম উপকার ভোগিদের মধ্যে বেশ আগ্রহের সৃষ্টি করে। বিশেষ করে এর মাধ্যমে বয়স্ক ও অসুস্থ লোকেরা তাদের সুবিধামত স্থান থেকে এ সেবা গ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। জয়নাল আবেদীন সিলেট সদর উপজেলা ও সিটি কর্পোরেশনভুক্ত সুবিধা বঞ্চিত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে চার চাকার ব্যাংকিং সেবা চালু করেন । তার এ ব্যতিক্রমী উদ্দোগ সিলেটে ব্যাপক সাড়া জাগিয়েছে। আগামীর সফলতায় জয়নাল আবেদীন সকলের সহযোগীতা কামনা করেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন