editor
প্রকাশিত: 7:14 PM, July 19, 2023
হাবিবুর রহমান নাসির, ছাতক
নতুন কোন করারোপ ছাড়াই ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য সুনামগঞ্জের ছাতক পৌরসভার প্রায় ১০৩ কোটি ৫৮ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার দুপুরে এক জনাকির্ণ পরিবেশে নতুন বাজেট আনুষ্ঠানিক ঘোষনা করেন পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ১০৩ কোটি ৫৭ লক্ষ ৮৪ হাজার ২৭২ টাকা। এর মধ্যে রাজস্ব তহবিল থেকে আয় কোটি ৫৭ লক্ষ ১৭ হাজার ৬০৫ টাকা এবং উন্নয়ন তহবিল থেকে আয় ধরা হয়েছে ৯৪ কোটি ৬৬হাজার ৬৬৭টাকা। সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে রাজস্ব তহবিল থেকে ৮ কোটি ১৮ লাখ ৫০হাজার টাকা এবং উন্নয়ন তহবিল থেকে ৯৪ কোটি ৬৬হাজার ৬৬৭টাকা। মোট ব্যয় দেখানো হয়েছে ১০২ কোটি ১৯ লক্ষ ১৬ হাজার ৬৬৭ টাকা। সম্ভাব্য সমাপনী স্থিতি দেখানো হয়েছে ১ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার ৬০৫টাকা। পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভীর পরিচালনায় অনুষ্ঠিত বাজেট সভায় বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, পৌর কাউন্সিরর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, রশীদ আহমদ খছরু, হাজী ছালেক মিয়া, শফিকুল ইসলাম, মহিলা কাউন্সিলর রত্না মালাকার প্রমুখ। এসময় ছাতক প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, নির্বাহী সদস্য রাজ উদ্দিন, সদস্য তমাল পোদ্দার, সাংবাদিক আমির আলী, শংকর দত্ত, পৌরসভার উপসহকারী প্রকৌশলী দিজেন্দ্র কুমার দাস, আব্দুল আজিজ, কর আদায়কারী জামাল উদ্দিন, হিসাব রক্ষক কুলসুমা বেগম, সহকারী কর আদায়কারী শহিদুল হক মোল্লা, রতন দে, উচ্চমান সহকারী শীলা বড়ুয়া, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শরীফ চৌধুরী, সুমন বর্ধন, অজিত কুমার দাস, বিজয় পাল টিবলু, সুব্রত হালদার, আসাদুজ্জামান রতন, সহ সাংবাদিক, সুধীজন ও পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
1 জাতীয় অধ্যাপক ডাঃ ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক
7 স্টাফ রিপোর্টার: সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতির দিকে মোড় নিয়েছে। সরকারি দলের প্রভাবশালী নেতাদের মদদ ও রাজনৈতিক পৃষ্ঠপোয়কতায় অপরাধী
3 স্টাফ রিপোর্টার: সিলেটের ওসমানীনগর উপজেলার ঘোষগাঁও (রাধাকোনা) এলাকায় একটি বসতবাড়িকে কেন্দ্র করে গড়ে ওঠা অনৈতিক কর্মকাণ্ড ও মাদকের অভয়ারণ্য
5 স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ চক্ষু হাসপাতালের অভ্যন্তরে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছে। হাসপাতাল পরিচালনা কমিটি না থাকার সুযোগে সিন্ডিকেট তৈরির
3 স্টাফ রিপোর্টার: উত্তর সিলেটের সীমান্তপথে রাত নামলেই যেন খুলে যায় চোরাচালানের ‘অবারিত দুয়ার’—এমন অভিযোগ স্থানীয়দের। তাদের ভাষ্য, দিনের আলো
1 স্টাফ রিপোর্টার 4 সিলেট কালেক্টরেট জামে মসজিদ ট্রাস্টের নিয়ন্ত্রণাধীন কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ২ নম্বর ও ৪ নম্বর দোকানগৃহে
5 সিলেটের আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংক্রান্ত সেবা নিতে এসে জ্যেষ্ঠ কর্মকর্তা মো. আলাউদ্দীনের হাতে পর্তুগাল প্রবাসী যুবক
2 পরিবেশ সুরক্ষা ও সুফলা প্রাঙ্গণ গড়ে তোলার লক্ষ্যে রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল-এর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট