editor

প্রকাশিত: 12:03 AM, July 28, 2023

সিলেটে ৪৪ মুসল্লির হজের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার মামা-ভাগ্নে

সিলেটে ৪৪ মুসল্লির হজের টাকা আত্মসাৎ, গ্রেপ্তার মামা-ভাগ্নে

স্টাফ রিপোর্টার
হজে পাঠানোর নামে সিলেটে সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে ৪৪ মুসল্লির তিন কোটিরও বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মহানগরের কোতোয়ালি থানায় সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক ও তার ছেলেসহ তিনজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ মামলা দায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, গত মঙ্গলবার (২৫ জুলাই) রাতে নগরের কুয়ারপাড় এলাকার আব্দুল কাইয়ুম খাঁনের ছেলে রেজাউল করিম খাঁন (৩৪) থানায় অভিযোগ দায়ের করেন। এতে আসামি করা হয়েছে নগরের দক্ষিণ সুরমার ভার্তখলা এলাকার স্টারভিউ টাওয়ার ৪র্থ তলার সাজিদ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক নরসিংদীর মনোহরদী থানার মৃত আফতাব উদ্দিনের ছেলে অহিদুল আলম ভূঁইয়া ও তার ছেলে সাজিদুল ইসলাম এবং অহিদুলের শ্যালক নরসিংদী দত্তপাড়ার মৃত সাহাদ উদ্দিনের ছেলে মো. শফিকুল ইসলামকে।

তিনি বলেন, অভিযুক্তদের মধ্যে অহিদুলের ছেলে সাজিদুল ও শ্যালক শফিকুলকে গত রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তাদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, অহিদুলের সঙ্গে এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় মামলার বাদী সিলেটের রেজাউল করিম খাঁনের। তিনি নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে অহিদুল জানায় তার ট্রাভেলস এজেন্সির মাধ্যমে হজ পালনে লোক পাঠিয়ে থাকেন। হজ পালনে ইচ্ছুক ব্যক্তিদের তার মাধ্যমে হজে পাঠানো যাবে। পরে রেজাউল ছয় লাখ ৪৪ হাজার ৩৩৫ টাকা করে সিলেটের নয়জনকে হজে পাঠানো বাবদ ৫৭ লাখ ৯৯ হাজার ১৫ টাকা তুলে দেন ওই ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুলকে। পরে ওই এজেন্সি পাঁচজনকে হজে পাঠালেও চারজনের টাকা আত্মসাৎ করে। এমনকি তাদের পাসপোর্টও ফেরত দেননি। তাই ভুক্তভোগীদের প্রতিনিধি হিসেবে তিনি মামলাটি করেন।

এদিকে রাজধানীর উত্তরার আল-আমিন নামে এক ভুক্তভোগী জানান, ট্রাভেলস ব্যবসায়ী অহিদুল নিজেকে কথিত ‘মুফতি’ হিসেবে পরিচয় দেন। বিশ্ব ইজতেমায় গিয়ে মুসল্লিদের সঙ্গে সখ্য গড়ে তোলেন তিনি। তাকে বিশ্বাস করে হজ করতে ইচ্ছুক শতাধিক ব্যক্তি টাকা দেন। এর মধ্যে ৪৪ জন মুসল্লি তিন কোটি টাকার বেশি জমা দিলেও হজে যেতে পারেননি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়