editor
প্রকাশিত: 10:11 PM, August 18, 2023
দক্ষিণ সুরমাস্থ সারপিং জামে মসজিদের নব-নির্বাচিত কমিটির আলোচনা সভা ও শোকাবহ আগস্ট মাস উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৮টায় মসজিদ প্রাঙ্গনে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরান থেকে তেলাওয়াত ও জাতির পিতা বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন হাফিজ রমিজ উদ্দিন।
সারপিং মসজিদ কমিটির নব নির্বাচিত সভাপতি হাজী মানিক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আহাদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মসজিদ কমিটির সহ সভাপতি মো. মাহমুদ আলী, যুগ্ম সম্পাদক মো. জুয়েল আহমদ, কোষাধ্যক্ষ হাজী আহমল আলী, সাংগঠনিক সম্পাদক মো. শাহীন আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সারপিং মসজিদ কমিটির প্রচার সম্পাদক মো. এমাদ উদ্দিন (পুতুল), সদস্য মো. তাহির উদ্দিন, মো. নিয়ামত আলী, মো. মামুন রশীদ, মো. এমদাদ হুসেন, মো. শাহ আলম, মো. আদনান, মো. সুজাই মিয়া, মো. আবু বকর(বরকত), মো. আমজাদ হুসাইন, মো. সুলতান আহমদ।
উক্ত সভায় মসজিদের বিভিন্ন উন্নয়ন নিয়ে আলোচনা করে তারা বলেন, মসজিদ হবে একটি সমাজের কেন্দ্র। সেখানে নামাজ হবে, কোরআন শিক্ষার আসর বসবে, বাচ্চারা দলবেঁধে আসবে, ক্লান্ত মুসাফির নিশ্চিন্তে বিশ্রাম নেবে, দ্বীনি আলোচনার ব্যবস্থা থাকবে, অসুস্থদের সেবার ব্যবস্থা থাকবে। তাই নব-নির্বাচিত কমিটির প্রতি প্রত্যাশা থাকবে তারা যেন মসজিদের উন্নয়নে সর্বদা প্রফুল্লচিত্তে কাজ করে।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল