editor
প্রকাশিত: 7:59 PM, September 7, 2023
মুহাম্মদ জুয়েল , ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
সিলেটের ফেঞ্চুগঞ্জে দীর্ঘদিন থেকে ফেরিঘাট থেকে ফেঞ্চুগঞ্জ বাজার – মাইজগাঁও – সারকারখানা এলাকায় প্রায় ২ হাজারের অধিক ব্যাটারি চালিত রিকশার আবির্ভাব হয়েছে বলে ফেঞ্চুগঞ্জের ১৩ টি পরিবহন শ্রমিক সংগঠন একটি ঐক্য পরিষদের মাধ্যমে গত ২৭ আগস্ট এক শ্রমিক সমাবেশ আয়োজন করে। সেখানে উল্লেখ ছিল ৩ টি বিষয় যার মধ্যে হাইওয়ে রোডে ব্যাটারি চালিত রিকশার চলাচল বন্ধ, ১৮ বছরের নীচে চালক না দেওয়া পাশাপাশি রিকশা বন্ধ করা এবং পুলিশ ডিউটি তে সিএনজি চালকদের খাদ্য ও গ্যাসের ব্যবস্থা করে দেওয়া।
এ বিষয়ে আগামী ১০ ই সেপ্টেম্বর পরে একটি ধর্মঘটের আহবান করেন সিলেট জেলা পরিবহন শ্রমিক নেতারা।
সেই বিষয়ে আলোকপাত করে ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রশাসন আজ ৭ সেপ্টেম্বর ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াঙ্কা’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানোনা হয় যে- ফেঞ্চুগঞ্জ উপজেলার বাহিরের কোন প্রকার ব্যাটারি চালিত রিকশা এ উপজেলায় চলবে না। উপজেলার মূল সড়কে কোনপ্রকার ব্যাটারি চালিত যানবাহন চলবে না। ফেঞ্চুগঞ্জ উপজেলার সড়ক অথবা উপ সড়কে কোনপ্রকার পাওয়ার টিপার চলবে না। কোন অপ্রাপ্ত বয়স্ক চালক যানবাহন চালাতে পারবে না। অতিরিক্ত যাত্রী এবং ওজন ব্যাটারি চালিত যানবাহনে চালানো যাবে না।
উল্লেখ্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে এই বিজ্ঞপ্তি প্রকাশ করেন তিনি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়