editor
প্রকাশিত: 11:07 PM, November 1, 2023
আশীষ দাশ গুপ্ত লাখাই প্রতিনিধি
বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন উদ্যোগে নিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জ আঞ্চলিক শাখার অনুষ্ঠিত কার্যক্রম । হবিগঞ্জের লাখাই উপজেলার মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ বুধবার ( ০১ নভেম্বর ২০২৩) বেলা সাড়ে ১১ টায় তালের চারা রোপন কার্যক্রম পূর্ববর্তী সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ মোঃ জাবেদ আলী, কলেজের শিক্ষক কৃষ্ণ মোহন বনিক, মজিবুল হক, তাপস কিশোর রায়, বাপা হবিগঞ্জের নির্বাহী সদস্য আশীষ আচার্য্য, মোঃ বাহার উদ্দিন, পরিবেশকর্মী মহিউদ্দিন আহমেদ রিপন প্রমুখ। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, পরিবেশ রক্ষায় বাপা কাজ করে আসছে। নদী, পুকুর ভরাট, দখল দুষনরোধে সকলকে এগিয়ে আসতে হবে। “বজ্রপাত নিরোধক ও পরিবেশ রক্ষায় তালের চারা রোপন এর উদ্যোগ গ্রহণ করেছে বাপা হবিগঞ্জ। এটি আমাদের ধারাবাহিক কার্যক্রমের অংশ।
তিনি আরোও বলেন, এক সময় আমাদের চারপাশে তালগাছ, খেজুরগাছসহ বিভিন্নরকম বৃক্ষের সমারোহ ছিল। কালের বিবর্তনে তার স্থান দখল করে নিয়েছে পরিবেশবিনাশী ইউকিলিপটাসসহ বিভিন্ন বৃক্ষ যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় নেতিবাচক প্রভাব পড়ছে। তিনি পরিবেশবান্ধব দেশীয় বৃক্ষ রোপনের তাগিদ দেন। তিনি বলেন, বর্তমানে বজ্রপাত একটি প্রাকৃতিক দুর্যোগ হিসাবে দেখা দিয়েছে। বজ্রপাতে মানুষের মৃত্যুর হার বেড়ে চলেছে। এ থেকে বাঁচতে উচুঁ গাছ তথা তালের চারা রোপন করতে হবে। আমাদের নিজেদের জন্য এবং পরিবেশ রক্ষায় সকলকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
উল্লেখ্য এবছর বাপা হবিগঞ্জ শাখার পক্ষ থেকে ৩ শতাধিক চারা ও ২ সহস্রাধিক অঙ্কুরিত বীজ রোপণ সম্পন্ন করা হয়েছে। তালের চারা ও বীজ সংগ্রহে সার্বিক সহযোগিতা করেছেন পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন