editor
প্রকাশিত: 11:20 AM, November 3, 2023
অনলাইন ডেস্ক
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধের রিপোর্টগুলো নিয়ে উদ্বিগ্ন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবেনিজ। বাংলাদেশে চলমান মানবাধিকার লঙ্ঘন এবং আসন্ন জাতীয় নির্বাচনে এর সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ক্ষুণ্ন করার জন্য দায়ী ব্যক্তিরা যাতে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে না পারে তা নিশ্চিতে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়ে অ্যান্টনি আলবেনিজকে সম্প্রতি (০৪ অক্টোবর) চিঠি লিখেছিলেন দেশটির মোট ১৫ জন এমপি। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের একজন এবং দেশটির প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজের কাছে লেখা ফিরতি চিঠিতে অস্ট্রেলিয়ার ৩১তম প্রধানমন্ত্রী আলবেনিজ উক্ত উদ্বেগ প্রকাশ করেন।
পহেলা নভেম্বর পাঠানো ওই চিঠির একটি কপি আমাদের কাছে এসেছে। চিঠির শুরুতে “প্রিয় সিনেটর শুব্রিজ এবং সহ-স্বাক্ষরকারীগণ” সম্বোধন করে লেখা হয়েছেঃ বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের বিষয়ে আপনাদের ৪ অক্টোবর ২০২৩ তারিখের চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি।
এরপর লেখাঃ বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন এবং মত প্রকাশের স্বাধীনতার উপর বিধিনিষেধের রিপোর্টগুলো নিয়ে আমি উদ্বিগ্ন। আমি এই বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিই।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী লিখেছেনঃ অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা, সংখ্যালঘুদের অধিকার সুরক্ষা এবং বিচারিক স্বাধীনতার প্রয়োজনীয়তা সহ মানবাধিকার এবং গণতান্ত্রিক নীতির বিষয়ে অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশ সরকারকে নিয়মিতভাবে সম্পৃক্ত করে। আমরা এটি সরাসরি অফিসিয়াল ও রাজনৈতিক পর্যায়ে এবং জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের মাধ্যমে করে থাকি।
চিঠির শেষে বাংলাদেশ নিয়ে অস্ট্রেলিয়ার এমপিদের উদ্বেগ দেশটির প্রধানমন্ত্রীর নজরে আনার জন্য তাদেরকে ফের ধন্যবাদ জানানো হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়