editor
প্রকাশিত: 7:18 PM, November 3, 2023
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধি
বেয়াইয়ের সঙ্গে পরকীয়া। জানতে পারায় শাশুড়িকে অত্যাচারের অভিযোগ। পুত্রবধূর অত্যাচারেই আত্মহত্যা নাকি খুন ? ভারতের পশ্চিমবঙ্গের নদিয়ার চাকদহের চাঁদুড়িয়ার বাউনদা পাড়ায় বৃদ্ধার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। বৃদ্ধার আত্মীয়স্বজনদের দাবি, খুন করে আত্মহত্যার তত্ত্ব খাড়া করার চেষ্টা করছে মৃতার পুত্রবধূ। তার কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। চাকদাহ থানার পুলিশ বৃদ্ধার ছেলে ও পুত্রবধূকে আটক করেছে। জ্যোৎস্না হালদার (৬৫)। স্বামী রবীন্দ্রনাথ হালদার, ছেলে বটকৃষ্ণ এবং পুত্রবধূ আরতির সঙ্গে থাকতেন ওই বৃদ্ধা। প্রতিবেশী কবিতা মন্ডলের অভিযোগ, বৃদ্ধার পুত্রবধূ বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিলেন। নিজের মেয়ের শ্বশুরের সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্ক ছিল তার। জানতে পারার পর থেকেই আরতিকে বাধা দিতেন বৃদ্ধা। সে খুন করেছে বলেই অভিযোগ। বৃদ্ধার ছেলেও তাতে সঙ্গত দেয় বলেও দাবি মৃতার প্রতিবেশীর। চাকদহ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। বৃদ্ধার ছেলে ও পুত্রবধূকে আটক করে চলছে জোর জিজ্ঞাসাবাদ।
“সাম্প্রদায়িক উসকানি প্রতিরোধ কর, সকল নাগরিকের মানবাধিকার নিশ্চিত কর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার
দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনিযুক্ত প্রশাসক এজাজ আহমেদ চৌধুরী’র সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে রুজি বেগম (২১)’কে শিবের বাজারের শ্বশুর বাড়ির লোকদের দ্বারা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের নবনিযুক্ত প্রসিকিউটরগণ আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর দায়রা জজ
ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষায় কার্যকর সামাজিক উদ্যোগ গ্রহণ করেছে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটি।
ঢাকার জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন
সিলেট মহানগর দায়রা জজ আদালতের সদ্য সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট বদরুল আহমদ চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এই আদালতে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন ও