editor

প্রকাশিত: 11:06 PM, December 23, 2023

আমরা গণতন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

আমরা গণতন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী: পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

‘যেকোন নির্বাচনই সহজ না। আর নির্বাচনে কোনো প্রার্থীকেই ছোট করে দেখার অবকাশ নেই। তবে আমাদের প্রচেষ্টার কোন ঘাটতি নেই। আমরা গণতন্ত্র ও প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাসী।’
শনিবার (২৩ ডিসেম্বর) সিলেট নগরীতে নির্বাচনী প্রচারের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়াতে তৃণমূল নেতাকর্মীরা কাজ করছে জানিয়ে তিনি বলেন, এখন সবখানে নির্বাচনি জোয়ার উঠেছে। উৎসবমুখর পরিবেশে মানুষ ভোট দিতে যাবে। সিলেটের অধিকাংশ আসনেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিজয় আমরা দেখতে চাই। সিলেট -১ আসনের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সুবাহনিঘাট- মেন্দিবাগ এলাকায় সকালে লিফলেট বিতরণের মাধ্যমে নির্বাচনি কার্যক্রম শুরু করেন।
শনিবার সকাল সাড়ে ১০ টায় নগরীর সুবাহনিঘাট কাঁচা বাজার, ছালিম ম্যানশনের ব্যবসায়ী – ক্রেতাদের সাথে কুশল বিনিময় করে নৌকার পক্ষে তিনি ভোট চান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, স্পেশাল পিপি সরওয়ার আহমদ চৌধুরি আবদাল, জাতীয় পার্টি জেপি-এর সভাপতি ইফতেখার আহমদ লিমন, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, এডভোকেট আফসার আহমেদ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোস্তাক আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শোয়েব আহমদ শামীম, রুহুল মানিক ছুটন, আকিব হাসান, কবির আহমদ সোহেল প্রমুখ। এরপর সকাল সাড়ে ১১ টায় সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর মহিলা আওয়ামী লীগের নির্বাচনি বৈঠকে যোগদান করেন।
সভায় তিনি বলেন,‘ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা এগিয়ে চলছে। বাংলাদেশের অর্থনৈতিক-সামাজিক ক্ষেত্রে নারীরা বিশেষ অবদান রেখে চলছে। নারীবান্ধব আওয়ামী লীগ সরকারকে বিজয়ী করতে মহিলা আওয়ামী লীগকে গুরুদায়িত্ব নিতে হবে। ‘
তিনি আরো বলেন, ঐতিহ্যগতভাবে বাংলাদেশের মহিলারা স্বত:স্ফ ুর্তভাবে নির্বাচনে অংশ নিয়ে ভোট দেয় । তাই তাদের ভোটাধিকার নিশ্চিত করার জন্য কাজ করতে হবে। একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে একসাথে কাজ করতে হবে।
সভায় বক্তারা বলেন, জনগণের কাছে আওয়ামী লীগের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে। নির্বাচনবিরোধীরা বিভিন্ন গুজব ছড়াচ্ছে ভোট না দেবার জন্য। তাই সবাইকে দ্বায়িত্বশীলতার সাথে কাজ করে নৌকার বিজয় ছিনিয়ে আনতে হবে।
জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সালমা সুলতানার সভাপতিত্বে ও সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আছমা কামরানের সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিনী সেলিনা মোমেন, সিনিয়র সহ-সভাপতি মারিয়ান চৌধুরী মাম্মি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সিনিয়র নেত্রী নাজনিন হোসেন, সালমা বাসিত, হাসিনা বেগম চৌধুরী, কেন্দ্রীয় নেত্র্রী সাবিনা সুলতানা, যুগ্ম সম্পাদক সালমা বেগম, মহিলা সম্পাদিকা আসমা বেগম, সিসিকের মহিলা কাউন্সিলর হাজেরা বেগম, নার্গিস সুলতানা রুমি, সিলেট জেলা পরিষদের মেম্বার সুষমা সুলতানা রুমি, সাজেদা পরভিন প্রমুখ।
সন্ধ‌্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ‍কুমারগাঁও-এ সিলেট সদর উপজেলা নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন। এ সময় আয়োজিত সভায় তিনি বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায় তারা সন্ত্রাসী। আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বানের মাধ‌্যমে তাদেরকে জবাব দিতে হবে। এজন‌্য ভোটরদেরকে দলে দলে উৎসবমুখর পরিবেশে বোট দেবার আহবান জানান।
সদর উপজেলা আওয়ামী সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হিরণ মিয়ার সঞ্চালনায় বক্তব‌্য ও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাংগঠনিক সস্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপ-দফতর সম্পাদক মো. মজির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জগদীশ চন্দ্র দাশ, এডভোকেট আফছর আহমদ, সদর উপজেলা ভাইস চেয়ারম‌্যান মিল্লাত চৌধুরী,জেলা পরিষদের সাবেক সদস‌্য মোহম্মদ শাহানুর , মোগলগাও ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশিক মিয়া, খাদিমনগর আওয়ামী লীগের সভাপতি তেরা মিয়া, খাদিমপাড়া আওয়ামী লীগের সভাপতি আজম আলী, হাটখোলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, টুকের বাজার আওয়ামী লীগের তোফায়েল আহমদ, সদর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার, সদর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. শাহজাহান, সদর তাঁতী লীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন সুমন, জিএস ফারুক আহমদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছেন আর তাঁর কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে সোনার বাংলা গড়ে চলেছেন। দেশের শান্তি ও উন্নয়নে আওয়ামী লীগের বিকল্প নেই।
পররাষ্ট্রমন্ত্রী সর্বশেষ আখালিয়াঘাটে জালালাবাদ থানা আওয়ামী যুবলীগ আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরনীতে অংশ নেন। এপিপি এডভোকেট ছয়ফুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার। এর আগে বিকালে ড. মোমেন কালাগুলে হাফিইয়া দাখিল মাদ্রাসায় ওয়াজ মাহফিলে অংশ নেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে