editor

প্রকাশিত: 6:27 PM, January 5, 2024

ভোটারবিহীন শেষ জনসভা দলীয় কর্মীসভায় পরিনত হয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

সিলেট নগরীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ

ভোটারবিহীন শেষ জনসভা দলীয় কর্মীসভায় পরিনত হয়েছে : মুহাম্মদ ফখরুল ইসলাম

জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ৭ জানুয়ারী নির্বাচনের নামে তামাশার দেখতে দেখতে জাতি অতিষ্ঠ। নিজ দলের প্রার্থী এবং জনবিচ্ছিন্ন দলছুট উচ্ছিষ্টভোগি কতিপয় দালাল রাজনীতিবিদদের ডামি প্রার্থী বানিয়ে সরকার নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে চেয়েছিল তা ব্যর্থ হয়েছে। শেষ নির্বাচনী জনসভায় প্রমাণ হয়েছে সেখানে জনগণের কোন অংশগ্রহণ ছিলনা, সেগুলো সরকারদলের কর্মীসভা ছিল। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই পাতানো নির্বাচন মূলত রাষ্ট্রের হাজার কোটি টাকা লুটপাটের ষড়যন্ত্র। সেজন্য দলদাস নির্বাচন কমিশনকে একদিন জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। গণতন্ত্র হত্যার সাথে জড়িত দালাল ও সুবিধাভোগিদের জাতি কখনো ক্ষমা করবেনা।

তিনি বলেন, জামায়াতের আহ্বানে চলমান গণসংযোগে ভোট বর্জন গণআন্দোলনে রূপ নিয়েছে। বাকশালী সরকারের পাতানো নির্বাচন প্রত্যাখ্যান করতে সিলেটবাসী প্রস্তুত রয়েছে। ৭ জানুয়ারী সিলেটের কোন গণতন্ত্রকামী মানুষ ভোটকেন্দ্রে যাবেনা। সময় থাকতে নির্বাচনের নামে প্রহসন বন্ধ করতে হবে। নিরপেক্ষ সরকার পুনবর্হাল ও আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তি দিয়ে সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশকে গভীর সংকট থেকে জাতিকে মুক্তি দিতে হবে।

তিনি শুক্রবার সকালে জামায়াত কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর সোবহানীঘাট এলাকায় বিক্ষোভ মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জামায়াত নেতা আজিজুল ইসলাম প্রমূখ।

এছাড়া শুক্রবার নগরীর বিভিন্ন থানার উদ্যোগে পৃথক স্থানে বিক্ষোভ মিছিল, গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয় । বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

বাবা-ছেলের সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ জালালাবাদ এলাকাবাসী

সিলেট সিটি কর্পোরেশনের এয়ারপোর্ট থানাধীন মদিনা মার্কেট ও জালালাবাদ আবাসিক এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, হুমকি এবং জবরদস্তির অভিযোগ এনে পিতা ও

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিসিকের পাবলিক টয়লেট দখল করে দোকান নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ নগরবাসী

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মালিকানাধীন একটি পাবলিক টয়লেট দখল করে ড্রেনের ওপর পাকা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণের অভিযোগ উঠেছে। নগরীর ঐতিহ্যবাহী

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

শাহজালাল মাজারে এসে বগুড়ার যুবক লালন মিয়া নিখোঁজ

সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট জেলা ও মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাল সিলেটে সমাবেশ ও র‍্যালি, প্রধান অতিথি মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সিলেটে সমাবেশ ও র‍্যালির আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি ও দপ্তর সম্পাদকের বিবৃতিতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সিলেট বিভাগ গণদাবি পরিষদের সাবেক সভাপতি এম শফিকুর রহমান ও সাবেক দপ্তর সম্পাদক মো. সেলিম আহমদের বিভিন্ন প্রেস বিজ্ঞপ্তি ও

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

দুই প্রবাসীর কোটি টাকার পৈতৃক সম্পত্তি দখল ও জালিয়াতির অভিযোগ

সিলেট নগরীর সুবিদবাজার এলাকার প্রবাসী দুই ভাইয়ের স্বাক্ষর জাল করে ভুয়া আমমোক্তারনামা তৈরি, কোটি টাকার ভাড়া আত্মসাৎ, পৈতৃক সম্পত্তি জবরদখল

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

জামায়াত নেতা লোকমানকে ঘিরে গুঞ্জন

সিলেটের রাজনীতিতে আলোচিত জামায়াত নেতা লোকমান আহমদকে ঘিরে নানা জল্পনা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও ভার্চ্যুয়াল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে,