editor
প্রকাশিত: 11:18 PM, January 5, 2024
মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের শহরতলী সাবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে শুক্রবার রাত ৮টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই স্কুলটি মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর) সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র। স্থানীয় বাসিন্দা বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল গফফার বাবলু ও সহকারি শিক্ষক গোপন চক্রবর্তী জানান রাত ৮টার দিকে দুটি মোটরসাইকেলে ৪ জন দুর্বৃত্ত একটি প্লাস্টিকের বোতলে দাহ্যপদার্থ দিয়ে স্কুলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।
এসময় বিকট শব্দ ও আগুন দেখে পেয়ে এলাকার লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। ততক্ষণে বিদ্যালয়ের ৩টি কক্ষের সামনের দরজার আংশিক পুড়ে যায়। তবে ঘটনার সময় কেন্দ্রটিতে কোনো পাহারাদার না থাকায় তা ছিলো অরক্ষিত। ঘটনার খবর পেয়ে মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার নাসরিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেন। মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম গণমাধ্যমকর্মীদের বলেন ঘটনাস্থল থেকে একটি প্লাস্টিকের বোতল ও দাহ্যপদার্থের আলামত সংগ্রহ করা হয়েছে।
1 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
5 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
5 স্টাফ রিপোর্টার: 5 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
3 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ আগস্ট)