editor
প্রকাশিত: 10:30 PM, June 5, 2024
নিজস্ব প্রতিবেদক
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ও শেষ ধাপে নির্বাচন শেষ হয়েছে। ৫ জুন, বুধবার সিলেটের ২ উপজেলায় অনুষ্ঠিত হয় শেষ ধাপের এ নির্বাচন। সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট, উপজেলা বন্যা কবলিত হওয়া সত্ত্বেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান বিজয়ী হয়েছেন লোকমান উদ্দিন চৌধুরী। গত মেয়াদেও তিনি চেয়ারম্যান ছিলেন। দোয়াত-কলম প্রতীকে তিনি ২৪ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটত প্রতিদ্বন্দ্বী জমিয়তে উলামায়ে ইসলাম নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান (কাপ পিরিচ) পেয়েছেন ১৬ হাজার ৭৬৮ ভোট।
জকিগঞ্জে এ দুজন ছাড়া আরও দুই চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তারা হলেন- জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী (আনারস) ও জাতীয় পার্টি নেতা আব্দুশ শুক্কুর (মোটরসাইকেল)।
কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নতুন মুখ নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রার্থী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩০২টি ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার (ঘোড়া) পেয়েছেন ২৯ হাজার ৭৬৫টি ভোট।
পলাশ ও বাহার ছাড়া কানাইঘাটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই আবুল মনসুর চৌধুরী (হেলিকপ্টার), ব্যবসায়ী বেলাল আহমদ (দোয়াত কলম), সাবেক ছাত্রনেতা খায়ের উদ্দিন চৌধুরী (টেলিফোন), খায়রুল আমিন (আনারস) ও এনামুল হক (কাপ পিরিচ)।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়