editor

প্রকাশিত: 8:28 PM, June 14, 2024

ত্রাণ নিয়ে বানভাসি মানুষের ঘরে ঘরে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

ত্রাণ নিয়ে বানভাসি মানুষের ঘরে ঘরে প্রতিমন্ত্রী শফিক চৌধুরী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ অসহায় মানুষের বন্ধু। দেশের সকল দূর্যোগ-ক্রান্তিকালে আওয়ামী লীগ পাশে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশ দিয়েছেন বন্যাদুর্গত এলাকার মানুষের পাশে যেতে। তাদের দুঃখ-দূর্দশা দেখার জন্য, তাদের পর্যাপ্ত মানবিক সহায়তা দেয়ার জন্য। তিনি বন্যা কবলিত মানুষকে দুই হাত খুলে দেয়ার নির্দেশ দিয়েছেন। বানভাসীদের পাশে তাদের প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার আছে।

তিনি শুক্রবার (১৪ জুন) দিনব্যাপী বিশ্বনাথ উপজেলার দেওকলস ও দশঘর ইউনিয়নের বিভিন্ন গ্রামে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কবলিত মানুষের পাশে ত্রাণসামগ্রী বিতরণকালে একথাগুলো বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, মানুষ মানুষের জন্য এ কথাটি চরম সত্য। কোন মানুষ প্রাকৃতিক দুর্যোগ বা যেকোন বিপদে পড়লে মানুষ হিসেবে তার পাশে দাঁড়ানো মানবিক ও নৈতিক দায়িত্ব। সামাজিক মূল্যবোধ ও নৈতিক দায়িত্ব থেকে সাধ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সব সময় হাওর জনপদের মানুষের পাশে আছেন। তিনি সব সময় বানভাসি মানুষের খোঁজখবর নিচ্ছেন।

ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার, এসিল্যান্ড আলাউদ্দিন কাদের, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আহমদ মতসিন, উপজেলা যুগ্ম সম্পাদক মকদ্দুস আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রুনু কান্ত দে, সদস্য শেখ আজাদ, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক মহব্বত আলী জাহান, দেওকলস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমদ, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, পৌরসভার কাউন্সিলর রফিক হাসান, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক এমএ হান্নান বদরুল, মহিলা মেম্বার সাবিনা ইয়াসমিন, মেম্বার আব্দুল গফুর, ফারুক আহমদ, শ্রমিকলীগ নেতা দুলাল আহমদ, উপজেলা যুবলীগ নেতা এনামুল হক এনাম, জাবেদ আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলাম রোখন, উজ্জ্বল আহমদ, কয়েস আহমদ, সাইদুল ইসলাম, রাকিব, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ, সহ সভাপতি শাহান শাহ প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়