editor
প্রকাশিত: 3:40 PM, January 24, 2022

সাংবাদিক জেড এম শামসুল আর নেই : সিলেট প্রেসক্লাবের শোক
নিজস্ব প্রতিবেদক
সিলেট প্রেসক্লাবের সাবেক নির্বাহী সদস্য, দৈনিক কাজিরবাজারের সিনিয়র রিপোর্টার জেড এম শামসুল আর নেই। সোমবার ভোর সোয়া ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলেসহ অনেক স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে তাঁর মৃত্যু সংবাদ শুনে সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ কাউসার চৌধুরী, দৈনিক কাজিরবাজারের সম্পাদক মন্ডলীর সভাপতি আফছর উদ্দিন, বার্তা সম্পাদক সোয়েব বাসিতসহ সহকর্মীরা হাসপাতালে ছুটে যান।
পরে তাঁর মরদেহ জকিগঞ্জ উপজেলার খলাছড়া গ্রামে মরহুমের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ এশা খলাছড়া গ্রামে নামাজে জানাজা শেষে তার মায়ের কবরের পাশে দাফন করা হবে বলে মরহুমের ছেলে সিফাতুল হক জানিয়েছেন।
১৯৫৯ সালের ৭ জুলাই জকিগঞ্জের খলাছড়া গ্রামে জন্মগ্রহণ করেন জেড এম শামসুল। দৈনিক কাজিরবাজার পত্রিকার শুরু থেকে ওই পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক ছিলেন তিনি। এর আগে দৈনিক আল আমীনে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে তিনি সিলেট প্রেসক্লাবের সদস্য পদ লাভ করেন।
এদিকে তাঁর মৃত্যুতে সিলেট প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদ মো. রেনু শোকবার্তায় বলেন, জেড এম শামসুল ছিলেন একজন সৎ ও পরিশ্রমী সাংবাদিক। সিলেট প্রেসক্লাবের সকল কার্যক্রমে তাঁর প্রাণবন্ত উপস্থিতি কার্যক্রম সফলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। নেতৃবৃন্দ, মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে