editor

প্রকাশিত: 2:52 PM, July 9, 2024

ছড়াচ্ছে পানিবাহিত রোগ

সিলেটে বন্যায় বিপর্যস্ত ১৩ লাখ মানুষ

ছড়াচ্ছে পানিবাহিত রোগ

নিজস্ব প্রতিবেদক
টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তিন দফায় বন্যায় আক্রান্ত হলো সিলেট। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি বাড়ছে পানিবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। দূষিত পানি পান ও বানের পানিতে চলাফেরা করায় ডায়রিয়া, চর্মরোগ, শ্বাসতন্ত্রের সংক্রমণ (রেসপিরেটরি ট্রাক্ট ইনফেকশন) ও চোখের রোগ দেখা দিয়েছে দুর্গতদের।

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮৬ জন বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। পাশাপাশি মৌলভীবাজারে পানিতে পড়ে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের জন্য সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ চার জেলায় ৬৭১ আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ৪০৩ মেডিক্যাল টিম।

বিভাগের চার জেলার মধ্যে সবচেয়ে বন্যাকবলিত হয়েছে সিলেটের ১৩ উপজেলার ১০১ ইউনিয়ন ও কয়েকটি পৌরসভা। একইসঙ্গে প্লাবিত হয়েছে সিলেটের এক হাজার ১১৬ গ্রাম। বিভাগের ৪০ উপজেলার মধ্যে দুর্গত উপজেলা ২৬টি। ৩৩৪ ইউনিয়নের মধ্যে বন্যায় আক্রান্ত হয়েছে ১৫৩ ইউনিয়ন।

সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা যায়, রবিবার পর্যন্ত সিলেটের ১৩ উপজেলার মধ্যে ১২টি দুর্গত উপজেলায় ১০১ ইউনিয়নের মধ্যে ৬৭টি বন্যায় আক্রান্ত। জেলায় আশ্রয়কেন্দ্র রয়েছে ৪৪৬টি। এখানে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ১৩৬ মেডিক্যাল টিম। এখন পর্যন্ত ৮১ জন ডায়রিয়ায় ও ৩২ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। চর্মরোগে আক্রান্ত হন ৫০ জন। এ ছাড়া চোখের রোগে আক্রান্ত হয়েছেন পাঁচ জন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ৬৫৩ জন। তাদের চিকিৎসাসেবা দিচ্ছে মেডিক্যাল টিম।

সিলেট বিভাগে বন্যায় আক্রান্ত ১৩ লাখ মানুষ
সুনামগঞ্জ জেলার ১১ উপজেলার মধ্যে ১১টি বন্যাদুর্গত। এসব উপজেলার ৮৮ ইউনিয়নের মধ্যে বন্যায় আক্রান্ত হয়েছে ৫৯টি। জেলায় আশ্রয়কেন্দ্র রয়েছে ১৪৩টি। এখানে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ৯৯টি মেডিক্যাল টিম। এখন পর্যন্ত ১৫ জন ডায়রিয়ায় ও ছয় জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬ জন। অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ২২ জন।

হবিগঞ্জের নয় উপজেলার মধ্যে চার ইউনিয়ন বন্যায় আক্রান্ত। আশ্রয়কেন্দ্র রয়েছে ১১টি। এখানে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ৯৪টি মেডিক্যাল টিম। ৪২ জন ডায়রিয়ায় ও ৩২ জন শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত হয়েছেন। চর্মরোগে আক্রান্ত রোগীর সংখ্যা ৫০ জন। এ ছাড়া চোখের প্রদাহে আক্রান্ত হয়েছেন পাঁচ জন।

মৌলভীবাজারের সাত উপজেলার মধ্যে পাঁচটি বন্যাদুর্গত। এর মধ্যে ২৩টি ইউনিয়নের মানুষ পানিবন্দি। বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন তারা। আশ্রয়কেন্দ্র রয়েছে ৭১টি। স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ৭৪ মেডিক্যাল টিম। এখন পর্যন্ত ৪১ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এ ছাড়া অন্যান্য রোগে আক্রান্ত হয়েছেন ১০৩ জন।

সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত বলেন, ‘বন্যা পরবর্তী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য পর্যাপ্ত পরিমাণ মেডিক্যাল টিম কাজ করে যাচ্ছে। পানিবাহিত রোগ মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য উপকেন্দ্রগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে রোগীদের।’

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. মো. আনিসুর রহমান বলেন, ‘বন্যা পরবর্তীতে নানা রোগবালাই দেখা দেয়, এটা স্বাভাবিক। এজন্য সবাইকে সচেতন হতে হবে। বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য বিভাগে আমাদের ৪০৩টি মেডিক্যাল টিম কাজ করে যাচ্ছে।’

বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্র জানায়, তৃতীয় দফার বন্যায় সিলেট বিভাগে ৩৭৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২১৩টি, সুনামগঞ্জে ৪৫টি, হবিগঞ্জে আটটি, মৌলভীবাজারে ১০৯টি। বন্যায় বিভাগে ১২ লাখ ৯২ হাজার ১০৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৫ লাখ ৮৮ হাজার ২৮৭, সুনামগঞ্জে ৩ লাখ ৮৬ হাজার ৮৩১, হবিগঞ্জে ২ লাখ ৭১৩ এবং মৌলভীবাজারে ৩ লাখ ১৪ হাজার ২৭৭ জন। বিভাগের ৩৭৫টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন ২০ হাজার ৭৩৩ জন। এর মধ্যে সিলেটে ৯ হাজার ৮৩১, সুনামগঞ্জে ১ হাজার ৪৮১, হবিগঞ্জে ১ হাজার ১২০, মৌলভীবাজারে ৮ হাজার ৩০১ জন। বিভাগে ২ হাজার ৪৮৮টি গবাদিপশুকে আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। এর মধ্যে সিলেটে ১ হাজার ৫৪৫টি, সুনামগঞ্জে ১০৫টি, হবিগঞ্জে ১২৬টি ও মৌলভীবাজারে ৭১২টি।

বিভাগীয় কমিশনার আবু ছিদ্দীকী বলেন, ‘বিভাগের বন্যাকবলিত এলাকার জন্য পর্যাপ্ত পরিমাণ ত্রাণ ও নগদ টাকা বরাদ্দ রয়েছে। এসবের কোনও সংকট নেই। ইতোমধ্যে বানভাসিদের মধ্যে চাল, শিশুখাদ্য, গোখাদ্য ও নগদ টাকা বিতরণ করা হয়েছে। একইসঙ্গে বরাদ্দকৃত চাল ও নগদ টাকা যথাযথভাবে পাচ্ছে কিনা বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।’

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে