admin
প্রকাশিত: 9:47 PM, July 10, 2024
সিলেটে সড়ক দুর্ঘটনা রোধে মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরাম (এমএএফ) এর আয়োজনে নানা কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার একটি এ্যাডভোকেসি গোলটেবিল বৈঠক এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সিলেট মাল্টিপার্টি এ্যাডভোকেসি ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল আলম রুহেল এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল এর সঞ্চালনায় এতে অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের সুপারেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আলী আকবরসহ ওয়ার্ড কাউন্সিলর, রাজনীতিবিদ, সাংবাদিক এবং মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম সিলেটের সদস্যসহ সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধি।
ইউএসএআইডি’র আর্থিক সহায়তায় আন্তর্জাতিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর ‘স্ট্রেনদেনিং পলিটিক্যাল ল্যান্ড স্কেপ’ প্রকল্পের আওতায় অনুষ্ঠিত এই বৈঠকের শুরুতেই নিরাপদ সড়ক নিয়ে পুর্বে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে প্রাপ্ত সমস্যা এবং সমাধান গুলো তুলে ধরা হয়। পরবর্তী পদক্ষেপ হিসেবে মাল্টিপার্টি আডভোকেসি ফোরামের সহযোগিতায় সিটি মেয়র বরাবর একটি স্মারকলিপি প্রদানসহ উলিখিত সমস্যাগুলো হস্তান্তের সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপাশি এই ব্যপারে জনমত সৃষ্টি করতে ম্যাফ এর উদ্দ্যেগে কিছু সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা গ্রহন করা হয়। এছাড়া, সিলেটে বর্তমান বন্যা পরিস্থিতির সার্বিক দিকগুলোও আলোচনায় উঠে আসে এবং এ নিয়ে পরবর্তীতে পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট কতৃপক্ষের সাথে একটি আলোচনার সভা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়।
উক্ত বৈঠকে অনেকের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড এমরান আহমেদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোঃ আখতারুজ্জামান চৌধুরী জগলু, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য ডাঃ নাজরা চৌধুরী, সিলেট জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আল আজাদসহ সাংবাদিক ও এমএফ’র সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে