admin

প্রকাশিত: 5:30 PM, July 17, 2024

সিলেটে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল, গুলি

সিলেটে ছাত্রদলের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল, গুলি

নিজস্ব প্রতিবেদক
কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা উপলক্ষ্যে সিলেটের মাঠে নেমেছে বিএনপি। এ কারণে সকাল থেকে নগরের বিভিন্ন স্থানে দফায় দফায় উত্তেজনা দেখা দেয়। দুপুরে নগরের বন্দরবাজার এলাকায় ছাত্রদলের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় পুলিশ টিয়ারশেল ও গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

দুপুরে গায়েবানা জানাজা আদায় করতে মাঠে নামে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় যুবদল কর্মীরা পুরানলেন গলির মুখে ও ছাত্রদল কর্মীরা বন্দরবাজার এলাকায় অবস্থান নেয়। পুলিশের ব্যারিকেডের কারণে যুবদল বের হতে না পারলেও ছাত্রদলের কর্মীরা মিছিল নিয়ে রাস্তায় নেমে পড়েন। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ হয়। এক পর্যায়ে পুলিশ টিলারগ্যাস ও গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদল কর্মীরা দাবি করেছেন; পুলিশের ছোড়া গুলিতে তাদের ৫-৬ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে হাসান নামে একজনের অবস্থা গুরুতর।

নগর যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ অভিযোগ করেছেন; পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে। এ সশয় গুলিও ছুড়ে।

বেলা দুই টার দিকে স্বেচ্ছাসেবক দলের কর্মীরা নগরের জিন্দাবাজার এলাকায় মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ সেখানে বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল জানিয়েছেন- পুলিশের ছোড়া গুলিতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। তবে পুলিশের বাধা উপেক্ষা করে তারা জিন্দাবাজার থেকে জেল রোড এলাকা পর্যন্ত মিছিল করেছে।

বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে জেলা ও নগর বিএনপি’র নেতাকর্মীরা বিকেল ৩ টার দিকে গায়েবানা জানাজা আদায় করতে নগরের রেজিস্টারী মাঠে জড়ো হন। এ সময় পুলিশের কয়েকটি টিম গিয়ে তাদের বাধা প্রদান করে। পুলিশের বাধার মুখে বিএনপি’র কর্মীরা রেজিস্ট্রার মাঠ ছেড়ে দেন। এক পর্যায়ে তারা অবস্থান নেন কোর্ট পয়েন্ট এলাকায়। নগর বিএনপি’র সিনিয়র নেতা রেজাউল হাসান কয়েস লোদী মানবজমিনকে জানিয়েছেন; পুলিশের বাধা উপেক্ষা করে তারা কালেক্টরেট মসজিদের ভেতরে জানাজার নামার আদায় করেছেন। পরে কোর্ট পয়েন্টে সমাবেশও করেন।

এদিকে- সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ সাংবাদিকদের জানিয়েছেন; সিলেটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দুপুরে কতিপয় যুবকের ছোড়া ইট পাটকেলের আঘাতে তাদের কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তাদের অবস্থা তেমন গুরুতর নয় বলে জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়