admin

প্রকাশিত: 8:42 PM, July 31, 2024

১লা-৪ঠা আগস্ট পর্যন্ত সারা দেশে অভিভাবক ফোরামের সংহতি কর্মসূচি ঘোষণা

১লা-৪ঠা আগস্ট পর্যন্ত সারা দেশে অভিভাবক ফোরামের সংহতি কর্মসূচি ঘোষণা

অনলাইন ডেস্ক
আগামীকাল ১লা আগস্ট থেকে ৪ঠা আগস্ট রোববার পর্যন্ত চার দিনব্যাপী সারা দেশে সংহতি কর্মসূচি ঘোষণা করেছেন অভিভাবক ফোরাম বাংলাদেশ নামের একটি সংগঠন। পাড়ায়-মহল্লায় ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এই সংহতি কর্মসূচি পালন করার ঘোষণা দেয় সংগঠনটি।

চলমান বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে আমাদের সন্তানসহ নিরীহ শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যাকারী ও হুকুমদাতাদের বিচার এবং বৈষম্য বিরোধী আন্দোলনে ৬ জন সমন্বয়কসহ আটক সকল ছাত্র-ছাত্রীর নিঃশর্ত মুক্তির দাবিতে অভিভাবক ফোরামটি এই কর্মসূচি পালন করবেন।

বুধবার সংগঠনটির জাতীয় স্টিয়ারিং কমিটির কো-সমন্বয়ক শাহজাহান সিরাজ আল রাজি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী পুরুষসহ সকল শ্রেণি পেশার মানুষকে (বিশেষ করে আমাদের মা বোনদের ব্যাপক অংশ গ্রহণ বাড়িয়ে) আমাদের সন্তানদের হত্যার বিচারের দাবিতে আগামীকাল ১লা আগস্ট বৃহস্পতিবার থেকে ৪ঠা আগস্ট রোববার পর্যন্ত যার যার অবস্থান থেকে পাড়ায়-মহল্লায় হত্যার দাবি সম্বলিত ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত এই সংহতি কর্মসূচি পালন করার ঘোষণা দেয়া হয়। প্রয়োজনে ২৪ ঘণ্টার যে কোন সময় (স্থানীয়ভাবে সময় নির্ধারণ করে) মৌন প্রতিবাদ জানানোর জন্য অভিভাবক ফোরামের পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

তিনি আরও জানান, আন্দোলনে কোথাও বাধার সম্মুখীন হলে সম্মিলিত প্রতিরোধসহ (বাধাদানকারীদের তথ্য সংগ্রহ পূর্বক জাতীয় স্টিয়ারিং কমিটিকে অবহিত করতে হবে)। বিশেষ প্রয়োজনে এলাকার প্রতিটি ছাদে এ ধরনের কর্মসূচি পালন করা যেতে পারে।
উল্লেখ্য, এ বিষয়ে ঢাকায়-১২৭৫টি, চট্টগ্রামে-৩২৭টি, রাজশাহীতে-৩২১টি, খুলনাতে-৭৬টি, সিলেটে-১৫২টি, ময়মনসিংহে-৪৫টি, কুমিল্লায়-২৩টি, রংপুরে-৬৩টি এবং বগুড়ায় ৩৯ টিসহ সকল জেলায় ৩০টি এবং সকল উপজেলায়-২০টি করে স্পট নির্বাচন করা হয়েছে। প্রয়োজনে এ সংখ্যা যে কোনো সময় বাড়ানো যাবে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, বৈষম্য বিরোধী চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে সিভিল সোসাইটি/সামাজিকভাবে গণ্যমান্য ব্যক্তিবর্গ/সিনিয়র সিটিজেনগণ কর্তৃক যদি এ বিষয়ে কোন কর্মসূচি ঘোষিত হয়, তবে এ কর্মসূচির সঙ্গে তাদের ঘোষিত কর্মসূচি সমন্বয় করে পালন করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়