admin
প্রকাশিত: 10:04 PM, March 1, 2022

নিহত সিবুল মিয়া (ফাইল ছবি)
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ১১নং শরিফগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিতু মিয়ার ছোট ভাই সিবুল মিয়া (২৭) এর লাশ মেহেরপুর গ্রামের রাস্তার পাশে পাওয়া গেছে। স্থানীয় পথচারীরা সিবুল মিয়ার লাশ দেখতে পেয়ে জিতু মিয়া ও থানা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়, পরে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করেছে। নিহত সিবুল মিয়া মেহেরপুর গ্রামের মৃত আব্দুল মান্নানের পুত্র। ২৮ ফেব্রুয়ারি সোমবার ভোরে তার লাশ পাওয়া যায়। এই ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জানা যায়, ২৭ ফেব্রুয়ারি রবিবার রাত প্রায় ৮.৩০ ঘটিকার দিকে শরিফগঞ্জ বাজার থেকে মেহেরপুর গ্রামস্থ নিজ বাড়ির পথে রওয়ানা হন সিবুল মিয়া। এরপর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যায়নি। রাতে বাড়িতে না ফিরায় জিতু মিয়া ও পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোজঁ করেও সিবুল মিয়ার কোন সন্ধান পান নাই। পরদিন ভোর ৬.৩০ ঘটিকার দিকে স্থানীয় পথচারীরা মেহেরপুর গ্রামের রাস্তার পাশে সিবুল মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখেন। তারা জিতু মিয়া ও গোলাপগঞ্জ থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে জিতু মিয়া ঘটনাস্থলে ছুটে এসে ছোট ভাই সিবুল মিয়ার লাশ সনাক্ত করেন। এসময় থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়না তদন্তের জন্য সিবুল মিয়ার লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে পুলিশ জানায়, ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় জিতু মিয়া বাদী হয়ে ৮জনকে আসামী করে গোলাপগঞ্জ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ২৩, তারিখ- ২৮/০২/২০২২ইং। মামলার আসামীরা হলেন, গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ইউনিয়নস্থ মেহেরপুর গ্রামের আব্দুল করিম এর পুত্র আব্দুর রহমান (৩৪), একই গ্রামের মৃত আলকাস আলীর পুত্র আব্দুল করিম (৬৫), কবির আহমদ (৫০) ও আমির আহমদ (৪২), মৃত ইয়াসিন আলীর পুত্র রঞ্জু আহমদ (৪৮), এলাই মোল্লার পুত্র এপলু আহমদ (৩০), আব্দুল হেকিমের পুত্র রুহেল আহমদ (২৩) এবং মৃত খারবারির পুত্র লুকুস আহমদ (২১)।
এ বিষয়ে গোলপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর চূড়ান্ত ভাবে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে। এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আসামীদের গ্রেফতার করতে অভিযান শুরু করেছে। আইনের হাত থেকে কোন অপরাধী রেহাই পাবে না।
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক
সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর