editor
প্রকাশিত: 8:19 PM, January 29, 2022

জগন্নাথপুরে আগের মত শীতের পিঠা বিক্রি হচ্ছেনা
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
দুপুর গড়িয়ে বিকাল হতেই সারা দেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুরে বাড়তে থাকে শীতের প্রকোপ। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে শুরু হয় কনকনে শীত। এমন পরিবেশে শীতের পিঠা খেতে কার না ভালো লাগে। তাই শীতের বিকাল কিংবা সন্ধ্যার হিমেল হাওয়ায় খোলা আকাশের নিচে দাঁড়িয়ে পিঠা খেতে অনেকেই আগে ভিড় জমাতেন ভ্রাম্যমাণ পিঠার দোকানগুলোতে।
উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কত কয়েক বছর ধরে পৌর সদরের প্রাণ কেন্দ্র পৌর পয়েন্ট সহ উপজেলার বিভিন্ন বাজারে শীতের পিঠার চাহিদাকে কেন্দ্র করে অলিগলিতে গড়ে উঠতো অসংখ্য পিঠাপুলির দোকান। শীত আসার সঙ্গে সঙ্গে অনেকে মৌসুমি পেশা হিসাবে সড়কের পাশে অস্থায়ীভাবে পিঠা বিক্রি করতেন। এখন আর সে সু দিন নাই। গরম গরম ভাপা পিঠা নামছে মাটির চুলা থেকে। এখন আগের মত ক্রেতারা সারিবদ্ধ হয়ে পিঠা কিনছেন না। বা পিঠা বাড়ীতেও নিয়ে যাচ্ছেন না। অল্প সংখ্যক ক্রেতা দাঁড়িয়ে পিঠা খাচ্ছেন। কোনো চুলায় ভাপাপিঠা, কোনোটিতে চিতই, কোনোটিতে ডিম বা অন্য কোনো পিঠা। শীত যতই বাড়ছে এসব পিঠাপুলির দোকানগুলোতে ভিড় বাড়বে এ আশা নিয়ে পুরো শীত কাটিয়ে দিয়েছেন পিঠা বিক্রতেরা।
অনেক বিক্রেতার সাথে আলাপ করে জানা যায়, যদিও ক্রেতাদের ভির কময় তারপরও ভাপা আর চিতই পিঠার কদর বেশি। প্রতিটি বিক্রি হয় পাঁচ থেকে ১০ টাকা করে। এছাড়া অভিজাত এলাকায় গড়ে ওঠা পিঠার দোকানে পাওয়া যাচ্ছে পুলি, ভাপা, তেলের পিঠা, পাটিসাপটা সহ হরেক রকম আইটেম। তারা জানান, গত কয়েক বছর ধরে পিঠা বিক্রয় ভাল হত। বিশেষ করে করোনা ভাইরাসের জন্য আগেমত এখন আর লোকজন বাজারে আসেন না।
সেখানে গরম চিতই পিঠার জন্য অপেক্ষমান সিরাজুল ইসলাম নামে একজন ক্রেতা জানান, শীতে চুলার পাশে বসে পিঠা খাওয়ার মজাই আলাদা, শীত মৌসুম আসলে একটু পিঠা খাওয়ার সুযোগ হয়। প্রত্যেক বছর পিঠা খেতে হলে লাইন ধরে দাঁড়িয়ে থেকে পিঠা খাওয়া লাগতো। এখন পিঠা বিক্রেতা আগের মত ক্রেতা পাচ্ছেনা।
পিঠা বিক্রেতা আবেদ আলী জানান, প্রায় ৫ বছর ধরে পিঠা বিক্রয় করে আসছি। এবারের বছরের মত গ্রাহক শুন্য দোকান আর কোন বছর ছিলনা। পরিবারের স্ত্রী, সন্তান নিয়ে বহু কষ্ট করে সংসার চালাতো হচ্ছে আগের মত পিঠা বিক্রয় হলে সংসার চালাতে কষ্ট হত না। করোনা জন্য লোকজন আর বাজারে আসছে না। আমাদের কষ্টের দিন যাচ্ছে।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে