admin

প্রকাশিত: 10:55 PM, September 13, 2024

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী একজন বীর : মির্জা ফখরুল

মুশফিকুল ফজল আনসারীর সংবর্ধনা

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী একজন বীর : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট
দেশে যে ঐক্য সৃষ্টি হয়েছে, সেই ঐক্য সুপরিকল্পিতভাবে বিনষ্ট করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয় ধরে রাখতে পারলে তা সুসংহত হবে।

সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন। আজ শুক্রবার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) ও সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

বিএনপির মহাসচিব বলেন, ‘মুশফিক ইজ আ হিরো (মুশফিক একজন বীর), আমাদের কাছে, এই দেশের মানুষের কাছে। এই গণতন্ত্রের সংগ্রামের ক্ষেত্রে তিনি আমাদের কাছে হিরো এই জন্য যে যখন আমরা সবাই অত্যাচারে, নির্যাতনে, নিপীড়নে রাজনৈতিক কর্মী–নেতা সবাই হতাশ হয়ে পড়তাম, তিনি আমাদের মধ্যে আশার আলো জাগিয়ে তুলতেন।’

ফ্যাসিবাদী হাসিনার অত্যাচার নির্যাতনের কারণে মুশফিক ও তাঁর সঙ্গে আরও অনেকে এই দেশে থাকতে পারেননি—এমনটা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘তাঁরা লড়াই করেছেন বাইরে গিয়ে। আমরা লড়াই করেছি দেশের ভেতরে। ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে, এই বিজয় তখনই সুসংহত হবে, যদি আমরা এটাকে ধরে রাখতে পারি।’

যাঁরা বিদেশে থেকে দেশের জন্য কাজ করেছেন, তাঁদের ফিরে আসার আহ্বান জানিয়ে মানবাধিকারকর্মী নূর খান লিটন বলেন, ‘দেশ গঠনে আপনাদেরও খুব প্রয়োজন।’

সংবর্ধনা দেওয়ায় সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেন, ঘৃণা ও বিদ্রূপের চোখে বিশ্বদরবারে শেখ হাসিনাকে দেখা হতো। হাসিনার পতনে কার অংশগ্রহণ বেশি ছিল, সেই হিসাব না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা আবদুল হাই শিকদার, সৈয়দ আবদাল আহমেদ, কামাল উদ্দিন সবুজ, ইলিয়াস খান, আইয়ুব ভূঁইয়া, শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, এম আবদুল্লাহ, মোরছালিন নোমানী, খুরশিদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে সাংবাদিক নেতারা বলেন, অনলাইন নিউজ পোর্টাল জাস্ট নিউজ বিডির সম্পাদক মুশফিকুল ফজল আনসারী ২০১৫ সালের জানুয়ারি মাসে দেশ ছাড়ার পর আর ফিরতে পারেননি। ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ অপশাসন, দুঃশাসন, গুম, খুন, নির্যাতন ও প্রহসনের নির্বাচনের বিরুদ্ধে জাতিসংঘ ও হোয়াইট হাউসের ব্রিফিংয়ে প্রশ্নকারী বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন তিনি। ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক ছিলেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতিবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মানবাধিকারকর্মী, কবি, সাহিত্যিক, সাংবাদিকসহ নানা শ্রেণি ও পেশার মানুষ মুশফিকুল ফজল আনসারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক