editor
প্রকাশিত: 8:39 PM, September 14, 2024
ডেস্ক রিপোর্ট :
শেখ হাসিনার সরকার পতনের পর যখন আওয়ামী লীগের নেতাকর্মী সর্বত্র গোপনে অবস্থান করছেন, তখন দক্ষিণ সুরমার জালালপুরে বিএনপি, জামায়াতের সাথে আওয়ামী লীগকেও দেখা গেল একই মঞ্চে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিগত সরকারের আমলে নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা ক্ষোভ ঝারছেন স্থানীয় নেতৃবৃন্দের উপর।
জানা গেছে, স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাই মাসুকসহ কয়েকজন গণ্যমান্য ব্যক্তিবর্গের স্মরণে শোকসভার আয়োজন করেন জালালপুরবাসী। সেই অনুষ্ঠানে বিএনপি-জামায়াতের সাথে মঞ্চে উপস্থিত হন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ওয়েস আহমদ। পরে তিনি বক্তব্যও রাখেন। এ সময় ছাত্রলীগের স্থানীয় নেতারাও বক্তব্য রাখেন একই মঞ্চে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় স্থানীয় বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে। তারা এর প্রতিবাদ জানিয়ে বলেন- যে আওয়ামী লীগের কারণে আমরা এতোদিন এলাকাছাড়া ছিলাম, সেই আওয়ামী লীগ কেমন করে একই মঞ্চে বসতে পারে?
নাগরিক সভায় জেলা বিএনপি নেতা সুজাউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামিলীগ সহ সভাপতি বুস্তান আহমেদ ও জামাতের ৩ বারের ইউনিয়ন চেয়ারম্যান সুলাইমান হোসাইন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্বেচ্ছাসেবক দল নেতা বলেন- গত ৫ আগষ্ট আওয়ামি লীগ সরকার পতনের সাথে সাথে আওয়ামী নেতারা লুকিয়ে পড়লেও এখন অনেকে বিএনপি-জামাতকে ব্যাবহার করে আবার মাঠে নামছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়