editor
প্রকাশিত: 8:50 PM, September 15, 2024
শাহপরান রয়েল সিটির ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুর রহমান পাপলু বলেছেন, নাদেল- আজাদ- জাহাঙ্গীর আওয়ামী গংরা আমার পারিবারিক সম্পত্বি জবর দখল করে বিগত প্রায় ৮ বছর যাবৎ।
গতকাল ১৪ সেপ্টেম্বর ২৪ইং আমাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় পতিপন্ন করতে উপোরোক্ত গংরা সাংবাদিক সম্মেলন করে একটি কঠিন ও দালালিক সত্যকে ধামাচাপা দিতে অপচেষ্টায় লিপ্ত হয়।
সাংবাদিক সম্মেলনের আয়োজক আলি আশরাফ মাছুম মুলত ২০১৭ সাল পর্যন্ত আমার প্রতিষ্টান শাহপরান রয়েল সিটিতে কর্মরত ছিলেন। তন্মধ্যে তার চরম আর্থিক অনিয়ম এবং অনৈতিক কর্মকান্ডের সু-স্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আমার প্রতিষ্টান শাহপরান রয়েল সিটি থেকে চাকরিচ্ছুত করি।
আলি আশরাফ মাছুম আর্থিক অনিয়ম ধামাচাপা দিতে এবং পরবর্তীতে আমার সম্পত্তির উপর লোভে পড়ে। এতে সে সরনাপন্ন হয় তৎকালীণ ক্ষমতাশীন আওয়ামী লীগের নেতাদের উপর। এতে সে যুক্ত করে আওয়ামী লীগের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সাম্পাদক ও কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও যুবলীগ নেতা কাউন্সিলর জাহাঙ্গীরসহ কিছু আওয়ামী গংদের। তারা মিলে আমাদের সম্পত্তিতে তাদের সরকারী ক্ষমতার অপব্যাবহার করে দখলে নেয়। আমাকে বিভিন্নভাবে একের পর এক মামলা ও হয়রানি করতে থাকে। সর্বশেষ আমার নামিয় সম্পত্তির মালিকানায় কোন রকমের ত্রুটি বিচ্ছুতি খুজে না পেয়ে তাদের প্রভাব কাটিয়ে দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে হয়রানির শিকার করে। আমি বারবার উল্লেখিত বাক্তিদের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করলে তাদের স্পষ্ট ব্যক্তব্য ছিল ‘আমার কাগজ পত্র সঠিক থাকলেও শেখ হাসিনার শাষন আমলে ও আওয়ামী সরকারের সময়ে বিএনপির মানুষ লক্ষ লক্ষ টাকা কামাবে তা কি ভাবে সম্ভব !’
এমতাবস্থায় তারা আমার নিজের মালিকানার সত্যতা স্বীকার করলেও তারা বিগত ৫-৬ বছর আমার মালিকানাধীন ভুমি থেকে রাতের অন্ধকারে প্রায় ৪-৫ কোটি টাকার মাটি বিক্রি করে। যাহা আমাকে অপুরনীয় ক্ষতীর সম্মুখীন করে। আমি নিরুপায় হয়ে তাদের একের পর এক প্রশাসনিক হয়রানিসহ আর্থিক ক্ষতির সম্মুখিন হতে থাকি। পথিমধ্যে স্থানীয় পুলিশ প্রশাসনের মাধ্যমে আমাকে নানাভাবে হয়রানি ও গ্রেফতারের হুমকি অব্যাহত থাকে।
৫ আগষ্ট পট পরিবর্তনের সাথে সাথে উল্লেখিত ব্যক্তিদয় দেশ ছেড়ে পালালে তাদের নিয়োজিত লোকজন আমার মালিকানাধীন ভুমি থেকে স্বেচ্ছায় পালিয়ে যায় এবং সাথে সাথে আমি স্থানীয় থানা পুলিশকে পুরো বিষয়টি অবগত করি এবং তাদের পরামর্শক্রমে উক্ত জায়গায় দেখ ভালোর পূনরায় জন্য লোক নিয়োগ করি।
আমাকে নেহায়েত রাজনৈতিক ও সামাজিকভাবে প্রশ্নবিদ্ধ করতে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। প্রিয় সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমার বক্তব্যটি জনসম্মুখে তুলে ধরার জন্য আবেদন রইলো ।
সিরিজ মামলা বিষয়ে আনিত অভিযোগ প্রসঙ্গে সিদ্দিকুর রহমান পাপলু বলেন, ১৫ বছর যাবত আওয়ামী লীগের নেতাদের প্রত্যক্ষ মদদে যারা ভূমি দখলসহ নানা অপকর্মরে সাথে সরাসরি জড়িত তারা আওয়ামী লীগের নেতাদের মত আওয়ামী লীগের সহযোগি।
উল্লেখ্য:- শাহপরান রয়েল সিটি ও আমাদের পারিবারিক ও ব্যক্তি নামীয় নিম্ন তফসিলবর্ণীত ভুমির সাথে আনিত অভিযোগের কোন সংশিলষ্টতা নেই। আমাদের জায়গার খতিয়ান নং-৩৫১১, দাগ নং-৮০৮৪, মৌজা-বহর, জে,এল,নং- ৬১, খতিয়ান নং-২৭৫৮ এর দাগ নং-৮২১৫,৮২১৬,৮২১৮, খতিয়ান- ১৫০৫, দাগ নং-৮২২৯, খতিয়ান নং- ৩৫১১, দাগ নং-৮০৮৪ মোট জায়গার পরিমান= ১৯.৯১ একর।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক