admin
প্রকাশিত: 10:35 PM, September 22, 2024
নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অনুপ্রবেশকারী বিদেশে অবস্থানকারী টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবকলীগ নেতা দিয়ে কমিটি গঠন করে ত্যাগী নেতাকার্মীদের অবমূল্যায়ন করে গঠিত কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে সিলেট জেলা ও মহানগর যুবদলের আমরণ অনশন কর্মসূচি রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়।
পরে বেলা দুইটার দিকে সিনিয়র নেতাকর্মীরা খবর পেয়ে অনশনস্থলে গিয়ে তাদের দাবি পূরণে আশ^স্থ করেন। নেতাকর্মীরা অনশনকারীদের পানি পান করিয়ে অনশন ভঙ্গ করান।
অনশন কর্মসূচিতে অংশ নেন যুবদল নেতা কৃষ্ণ কুমার ঘোষ, শিহাব খান, রেজাউল ইসলাম সুমন, জাবের হোসেন, এনামুল কবির সোহেল, জাবেদ আহমদ, মোস্তাফিজুর রহমান, ফাহিম আহমদ, হাবিবুর রহমান হাবিব, এনামুল হক, কায়েস আহমেদ, মুহিব খান, সাদ্দাম আহমেদ, নয়ন শেখ, মারুফ আহমদ, তামিম আহমদ, সুয়েল আহমদ, রাশেদ আহমদ, মারুফ আহমদ অনিক প্রমুখ।
অনশনকারী নেতারা বলেন, অবিলম্বে সিলেটে জাতীয়বাদী যুবদলের ২৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠন করতে হবে। পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়ার নেতাদের দাবি, নবগঠিত সিলেট জেলা ও মহানগর যুবদলের কমিটি গঠনে অনিয়ম ও স্বেচ্ছাচারিতা ও অনুপ্রবেশকারী বিদেশে অবস্থানকারী টাকার বিনিময়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা দিয়ে কমিটি গঠন করে ত্যাগী নেতা কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে। এছাড়া কমিটিতে সমন্বয়ের অভাব রয়েছে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তৃতীয় শক্তি দলের ভিতরে সুযোগ নিচ্ছে। এই কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন নেতাকর্মীরা। এ সময় পদবঞ্চিতরা জানান, সিনিয়র নেতারা তাদের আশ্বাস দিয়েছেন সমন্বয়ের মাধ্যমে নতুন করে কমিটি করা হবে। আমরা শুধু আমরণ অনশন কর্মসূচি প্রত্যাহার করেছি। এই কমিটি বাতিলে আমাদের অন্যান্য কর্মসূচি চলমান থাকবে। আগামীকাল আমরা সংবাদ সম্মেলন করবো। এর পরের দিন আমরা সিলেটের পদবঞ্চিত নেতাকর্মীদের নিয়ে মিছিল করবো। সিনিয়র নেতারা আশ্বাস দিয়েছেন তারাও আমাদের সাথে থাকবেন।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে