editor

প্রকাশিত: 4:09 PM, March 3, 2022

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত 

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত 

মৌলভীবাজারের কমলগঞ্জে লাউয়াছড়া জাতীয় উদ্যানে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত 

3

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

4

“বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের তত্বাবধানে ও লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ক্যাম্প সংলগ্ন কমলগঞ্জ উপজেলা প্রবেশদ্বারে বন্যপ্রাণী অবমুক্তকরণ ও শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে বন্যপ্রাণীর মৃত্যুরোধে গাড়ীর গতি নিয়ন্ত্রণ কর্মসূচী পালন করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী ও কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিকের পরিচালনায় বন্যপ্রাণীর মৃত্যুরোধে গাড়ীর গতি নিয়ন্ত্রণ কর্মসূচীর উদ্ভোধন করেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মেহেদী হাসান। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারি বন সংরক্ষক শ্যামল মিত্র, লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো: সিদ্দেক আলী, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ শ্রীমঙ্গলের রেঞ্জ কর্মকর্তা শহীদুল আলম, লাউয়াছড়া বনবিট কর্মকর্তা মামুনুর রশীদ, কালাছড়া বনবিট কর্মকর্তা আনোয়ার হোসেন, কমলগঞ্জ জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি মঞ্জুর আহমেদ মান্না, সাধারণ সম্পাদক সাংবাদিক ও পরিবেশকর্মী মো: আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ও পরিবেশকর্মী সজীব দেবরায়, প্রচার সম্পাদক সাদিকুর রহমান সামু, সহ-সম্পাদক সালাউদ্দিন শুভ, রুহুল ইসলাম, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরাম মৌলভীবাজার জেলার সধারণ সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টন, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন, সাংবাদিক মোস্তাফিজুর রহমান, পরিবেশকর্মী খোকন সিংহ প্রমুখ।

4

এছাড়া বিএনসিসি ও স্কাউট সদস্য, শ্রীমঙ্গল বাই-সাইকেল রাইডিং সমিতির সদস্যরা, সাংবাদিক, পুলিশ, র‌্যাব-৯ এর সদস্য ও বনকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি, বন বিভাগের কর্মকর্তারা ও উপস্থিত বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ বিএনসিসি ও স্কাউট সদস্যদের নিয়ে সড়কে চলাচলকারী গাড়ি থামিয়ে বন্যপ্রাণীর মৃত্যুরোধে সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করেন। এবং গাড়ির চালকরা যাতে ঘন্টায় সর্বোচ্চ গতিসীমা ২০ এর উপরের যাতে গাড়ি না চালান সে বিষয়ে সচেতন করেন। এছাড়া, গাড়ীর গতি নিয়ন্ত্রনে সচেতনার লক্ষে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ক্যাম্প সংলগ্ন কমলগঞ্জ উপজেলা প্রবেশদ্বারে ও লাউয়াছড়া স্টুডেন্ট ডরমেটরীর সম্মুখে ২টি বুথ স্থাপন করা হয়েছে। গাড়ির চালকরা একটি বুথ থেকে টুকেন সংগ্রহ করে অন্য বুথে পৌঁছাতে সর্বনিন্ম ২০মিনিট সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে।

5

পরে, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: মেহেদী হাসান, মৌলভীবাজার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করিম চৌধুরী ও কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক সহ উপস্থিত অন্যান্যরা লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া ক্যাম্প সংলগ্ন স্থানে একটি উদ্ধারকৃত মহাবিপন্ন শুকর লেজি বানর অবমুক্ত করা হয়।

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন

1 চীন সরকারের অর্থায়নে এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় চীনে অনুষ্ঠিতব্য ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে যাচ্ছেন বাংলাদেশ

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি সদস্য সচিব রেজাউল করিম নাচন

8 সিলেট জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এতে সিলেটের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি

7 ঢাকার মিরপুরস্থ শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘৮ম চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬। 3 প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

সিলেট ছাত্রদলের ‘আইকন’ দিনার

8 সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনারÑরাজনীতির রাজপথে এক পরীক্ষিত, আপসহীন ও জনপ্রিয় নাম। দীর্ঘদিনের রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, হুলিয়া,

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

তৃণমূলের আস্থা ও দুর্যোগের সহযোদ্ধা ইমদাদ চৌধুরী

6 সিলেট নগর রাজনীতিতে রাজপথের দূরদর্শী নেতৃত্ব, করোনাকালীন দুর্যোগে মানবিক ভূমিকা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখের সহমর্মী হিসেবে নিজেকে আলাদা উচ্চতায়

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার

7 সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, দুর্নীতি প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

মুক্তাদিরের একাধিক, আরিফের ইশতিয়াক ও হুমায়ুনের মিফতাহ

1 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে কেন্দ্র করে সিলেট বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল ও

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

সীমান্তজুড়ে ‘ট্যাটু সুমন’র চোরাচালানের সাম্রাজ্য

8 স্টাফ রিপোর্টার: সিলেটে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকারি দলের একাধিক এমপি, মন্ত্রী ও প্রভাবশালী নেতাদের মদদে কিংবা

1
3