editor
প্রকাশিত: 1:48 PM, September 26, 2024
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
একটানা বৃষ্টি চলছে কলকাতাতে। সেই একই সময়ে দুর্যোগ চলছে মুম্বই শহরেও। গত ২৪ ঘন্টায় ভারী বর্ষণের জেরে মুম্বই শহর এবং সংলগ্ন এলাকার বিস্তীর্ণ অংশ জলের তলায়। ব্যাহত ট্রেন এবং বিমান পরিষেবা। বহু রাস্তা জলমগ্ন হওয়ায় প্রশাসন বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) স্কুল ও কলেজ বন্ধ করেছে। এখনও পর্যন্ত দুর্যোগে মৃত্যু হয়েছে ১ জনের। বুধবার (২৫ সেপ্টেম্বর ) বিকেল থেকে একটানা বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর ) ভোরের দিকে একটু কমলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে, দুর্যোগ আপাতত চলবে। বৃষ্টি চলবে ১ অক্টোবর পর্যন্ত। বৃষ্টির জেরে বাণিজ্য নগরীর অধিকাংশ রাস্তায় জল দাঁড়িয়ে যায়। জল জমেছে মুম্বই বিমানবন্দরে ও। এখনও পর্যন্ত ১৪টি বিমান মুম্বইয়ে অবতারণ করতে পারেনি। লাইনে জল জমায় বন্ধ হয়ে গেছে লোকাল ট্রেন চলাচল। বিমান পরিবহন সংস্থাগুলি যাত্রীদের ট্রেন সূচির দিকে নজর রাখার অনুরোধ জানিয়েছে। আন্ধেরিতে জলমগ্ন রাস্তায় খোলা ম্যানহোলে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে ১ মহিলার। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার উপরে
একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। মূলত এর জেরেই আগামী কয়েকদিন কোংকণ উপকূল এবং গোয়ায় বৃষ্টি চলবে বলে জানা যায়।
1 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলি সংকটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এবং প্রবাসী ও সাধারণ যাত্রীদের সাথে দায়িত্বপ্রাপ্তদের অশালীন
8 জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও
8 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন
1 সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার ৩৩ সদস্য বিশিষ্ট নতুন
6 ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং
1 সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন
7 লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (০৫ অক্টোবর) সকালে নগরীর কুমারপাড়া ঝরনারপার
4 সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় দেশের সকল ধর্মাবলম্বীদের সমান অধিকার ও ধর্মীয়