admin
প্রকাশিত: 3:13 PM, September 27, 2024
“পর্যটন শান্তির সোপান” এই স্লোগানে সিলেটে বিশ্ব পর্যটন দিবস ২০২৪ পালিত হয়েছে । পর্যটন দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে সিলেট জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে নগরীর কোর্ট পয়েন্ট শহিদ সাংবাদিক এটিএম তুরাব চত্তর প্রদক্ষিন করে ডিসি অফিসে এসে শেষ হয়।র্যালী শেষে জেলা প্রশাসক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ সিলেট রিওজনের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন,বাংলাদেশ পর্যটন করপোরেশন সিলেট ইউনিটের ব্যবস্থাপক আব্দুল ওয়াহেদ।
বক্তব্য রাখেন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পর্যটন সাব কমিটির চেয়ারম্যান হুমায়ুন কবির লিটন, সিলেট হোটেল এন্ড গেস্ট হাউজ উনার এসোসিয়েশনের সাবেক সভাপতি আতাউর রহমান, আটাব সিলেট জোনের সাধারণ সম্পাদক দেওয়ান রুসো চৌধুরী, সিলেট ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাদি,শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ,সাংবাদিক এম রহমান ফারুক,রোটারিয়ান এনামুল হক।
উপস্থিত ছিলেন সিলেট ট্যুরিজম ক্লাবের যুগ্ন সম্পাদক রোটারিয়ান মনিরুল ইসলাম,সদস্য শাহাজান খান স্বাদ, মাছুম জায়গীরদার, আটাব সিলেট জোনের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদির প্রমুখ।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী এবং পর্যটন শিল্পের অংশীজনরা উপস্থিত ছিলেন।
3 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
2 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
2 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
7 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
1 স্টাফ রিপোর্টার: 2 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
3 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
3 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
2 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 2 শুক্রবার (২১