admin
প্রকাশিত: 8:11 PM, September 27, 2024
অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল হৃদরোগীদের স্বল্প খরচে অত্যন্ত দক্ষ কার্ডিওলজিষ্ট দ্বারা চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে। অত্র হাসপাতালে দীর্ঘদিন থেকে ক্যাথল্যাবে রোগীদের এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার স্থাপন করা হয়। পাশাপাশি অত্যন্ত দক্ষ কার্ডিয়াক সার্জন দ্বারা এ পর্যন্ত ১২৪ জনের ওপেন হার্ট সার্জারী করতে সক্ষম হয়েছি।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর ২৫তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. এম এনায়েত উল্লাহ্ এ কথা বলেন। তিনি আরও বলেন জীবনে সুখ সমৃদ্ধি অনেকাংশে স্বাস্থ্যের উপর নির্ভর করে। যারা স্বাস্থ্য সচেতন এবং নিজেকে সুস্থ্য রাখতে চান তাদের অবশ্যই সর্বাগ্রে হৃদরোগের বিষয়টি মনে রাখতে হবে। প্রফেসর এনায়েত উল্লাহ বলেন সকলের সর্বাত্মক সহযোগিতায় আমরা চাই সিলেট বা এদতঞ্চলের হৃদরোগীরা যেনো চিকিৎসার জন্য ঢাকা বা অন্য কোথাও যেতে না হয়। তিনি বলেন এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠালগ্ন থেকে সর্বক্ষেত্রে সহযোগিতা প্রদানের জন্য ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি জাতীয় অধ্যাপক মরহুম ব্রিগেডিয়ার (অবঃ) আব্দুল মালিকের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি তার আত্মার মাগফেরাত কামনা করেন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারী আবু তালেব মুরাদের পরিচালনায় এবং হাফিজ আব্দুল বাছির কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর শোক প্রস্তাব পাঠ করেন যুগ্ম কোষাধ্যক্ষ প্রকৌশলী শোয়েব আহমদ মতিন।
সভার শুরুতে বিগত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পেশ পাশাপাশি ২০২৩-২৪ সনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন সাধারণ সম্পাদক প্রফেসর ডা. মোঃ আমিনুর রহমান লস্কর। তিনি তাঁর বক্তব্যে বলেন বহিঃ বিভাগ, অন্তঃ বিভাগ, সিসিইউ, পোস্ট সিসিইউ ছাড়াও ক্যাথল্যাবে সিএজি, পিটিসিএ, পিপিএম, টিপিএম, পিএজি, প্রাইমারি পিসিআই এবং বাইপাস সার্জারী অত্যন্ত সফলতার সহিত সম্পন্ন করা হচ্ছে।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর কোষাধ্যক্ষ জামিল আহমেদ চৌধুরী ২০২৩-২৪ অর্থ বছরের অডিট রিপোর্ট পেশ, আগামী অর্থ বছরের অডিটর নিয়োগ এবং ২০২৪-২৫ সালের বার্ষিক বাজেট উপস্থাপন করেন।
২৫তম বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট এর সিনিয়র কনসালটেন্ট প্রফেসর ডা. মোঃ খালেদ মহসিন, কার্যকরি কমিটির সহ-সভাপতি প্রফেসর ডা. এম এ আহবাব। আজীবন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোঃ ইসমাঈল পাটোয়ারী, কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. মোঃ মোখলেছুর রহমান।
এছাড়াও বার্ষিক সাধারণ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি প্রফেসর ডা. মোঃ আলতাফুর রহমান, প্রফেসর ডা. সুধাংশু রঞ্জন দে, কার্যকরি কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম, সাইন্টিফিক সেক্রেটারী ডা. মোঃ শামীমুর রহমান, সোস্যাল সেক্রেটারী সহিদ আহমদ চৌধুরী, হিউমেন রিসোর্স ডেভেলপমেন্ট সেক্রেটারী ডা. মোঃ মঞ্জুরুল হক চৌধুরী, ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারী এস আই আজাদ আলী, কার্যকরি কমিটির সদস্য প্রফেসর ডা. মোঃ হেলাল উদ্দিন, আবু আহমদ সিদ্দিকী (খসরু), আব্দুল মালিক জাকা ও প্রফেসর ডা. মোঃ আব্দুস সালাম এবং উপ-পরিচালক ডা. মোঃ আব্দুল মুনিম চৌধুরী প্রমূখ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজীবন সদস্য রোটারিয়ান মোঃ আব্দুল গণি, রোটারিয়ান হানিফ মোহাম্মদ এবং শিরিন ওসমান।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক কর্ণেল (অবঃ) শাহ আবিদুর রহমান।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়